বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পৌর-নির্বাচনকে ঘিরে চলছে মনোনয়ন বাণিজ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৫

election1-400x247
সারীফা রিমু: প্রার্থী চূড়ান্ত করতে প্রধান দুই দলের নেতাদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ওঠেছে। নেতা কর্মীরা বলছেন বাণিজ্যের কারণে মনোনয়ন পাননি দলের প্রতি নিবেদিত নেতারা। আর মনোয়ন পেয়েছেন দলের বিতর্কীত ব্যক্তিরা।
আওয়ামী-লীগের প্রার্থী হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা মামলার আসামির  ভাই। এছাড়া যুদ্ধা অপরাধি আলী আহসান মোজাহিদির আইনজীবীর ভাই। পাশাপাশি বিএনপির মনোয়ন পেয়েছেন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিও। দুটি দলের স্থানীয় নেতা কর্মীদের অভিযোগ করে বলেছেন টাকার বিনিময়ে দেয়া হয়েছে এই মনোয়ন। কোনো কোনো ক্ষেত্রে রয়েছে স্বজন প্রীতিরও অভিযোগ।
আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী, সীতাকুন্ড পৌরসভার সিরাজ-উদ-দৌলা বলেন, টাকা দিয়ে মনোনয়ন নেয়ার প্রস্তাব আমার কাছে এসেছিল। কিন্তু আমি নাকুছ করে দিয়েছি।  টাকা দিয়ে মনোনয়ন নিলে কি হবে আমার যদি মাঠ পর্যায়ে জনপ্রিয়তা না থাকে। মনোনয়নতো আমাকে ভোট দিবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে আবার চট্টগ্রাামে কিছু পৌরসভায় টাকার বিনিময়ে মনোয়ন বিক্রির অভিযোগ করেছে আওয়ামীলীগ নেতারা। এ কারণে নির্বাচন করার ব্যাপারে অনেকটা অনড় অবস্থানে আছেন সব কজন মনোনয়ন বঞ্চিত প্রার্থী। এ জন্য দলের সব ধরনের পদ ছাড়তে রাজি আছেন তারা।
চট্টগ্রামে ১৪টি পৌরসভার মধ্যে নির্বাচন হচ্ছে ১০টিতে। এর মধ্যে ৬টিতে একক প্রার্থী দিতে পারলেও ৪টিতে রয়েছে আওয়ামী-লীগের একাধিক প্রার্থী। এ সব গুলো উত্তর চট্টগ্রামে। আর সবচেয়ে বেশি প্রার্থী রাউজানে চার জন, সীতাকুন্ডে ২জন, রাঙ্গোনিয়ায় ১জন এবং বাড়ীয়া ঘাটে আছেন একজন বিদ্রোহ প্রার্থী। তাদের সবারই অভিযোগ কেনা-বেচা হয়েছে দলীয় মনোনয়ন।
এবার প্রার্থী মনোয়নে তৃণমূলের পাশাপাশি মতামত নেয়া হয়েছিল স্থানীয় সংসদের। তবে সাতকানিয়া ও রাউজানে সাংসদদের পাশ কাটিয়ে দেয়া হয়েছে মনোনয়ন দাবি অনেকের।
মনোয়ন প্রাপ্তরা বলছেন যোগ্যতা আর সবার সমর্থনেই দলের মনোনিত প্রতিনিধি হয়েছেন তারা।
এদিকে মনোনয়ন বাণিজ্য অস্বীকার করে বিদ্রোহিদের মনোনয়ন সময়মতো প্রত্যাহার করানো হবে বলে জানিয়েছে জেলা নেতৃৃবৃন্ধ।
আওয়া-লীগের সাধারণ সম্পাদক উত্তর জেল র আবদুস সালাম জানান, ১৩ তারিখে মনোনয়ণ প্রত্যাহের যে সময় আছে তার আগেই তাদেরকে বুঝিয়ে আমরা নিবৃত করতে পারবো। দলের বৃহত্তম স্বার্থে আমরা তাদেরকে বুঝাবো যে এটা করা জরুরি।
চট্টগ্রামে ১০ পৌর-সভায় মেয়র পদে ৪৬ জন সাধারণ কাউন্সিলর পদে ৩৮৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৬জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি