শৈশব কাল থেকে পুরোহিতের ছেলেকে ভালোবাসে মনা। কিন্তু তার পরিবার এই সম্পর্ক মানতে নারাজ, শেষে বিয়ে হয় অন্য আরেক জনের সাথে। আর এই টানা পোড়নের প্রেমের গল্প দিয়েই সাজানো হয়েছে শিল্পী “রবির” একক অ্যালবাম “যখন তোমাকে” এর সাড়া জাগানো “ইচ্ছে করে” গানটির মিউজিক ভিডিও। গানটির কথা লিখেছেন- রবিউল ইসলাম জীবন, সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন- অয়ন চাকলাদার এবং দ্বৈত কন্ঠে ছিলেন- অরিন। ভিডিও পরিচালনায় রয়েছেন- সাকিব হান্নান।
মডেল হিসেবে কাজ করেছেন- আদর, মনা এবং মিজান। নতুন বছরের জানুয়ারীর প্রথম দিকে গানটির ভিডিও ইউটিউবসহ বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাবে।
ভিডিও সম্পর্কে রবি বলেন, গানের কথার সাথে সম্পূন্ন মিল রেখে আলাদা ধরনের গল্প ভিত্তিক কাজ করার চেষ্টা করেছে- সাকিব। আশা করছি দর্শক ভিন্ন স্বাদ পাবে।



























































