শনিবার,৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য থিম সং উৎসর্গ করলেন কুমিল্লার সন্তান জাকির হোসেন সানি


কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য থিম সং উৎসর্গ করলেন কুমিল্লার সন্তান জাকির হোসেন সানি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১২.২০১৫

20151108_003908

স্টাফ রিপোর্টারঃ

“শুরু হয়েছে বিপিএল বাংলাদেশের মাটিতে” – থিম সংটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য উৎসর্গ করলেন কুমিল্লা নগরীর মৌলভীপাড়া এলাকার বাসিন্দা সংগীত শিল্পী জাকির হোসেন সানি।

এই থিম সংটির ভিডিও সম্প্রতি ইউটিউবে পাওয়া যাচ্ছে। গানটির লিংক হচ্ছে- BPL theme song 2015 for Comilla Victorians by jakir hossain sany. লিখে সার্চ করলে গানটির ভিডিও দেখতে পাবেন শ্রোতারা।

20140829_122504

সংগীত শিল্পী জাকির হোসেন সানি জানান, শিক্ষা ও সংস্কৃতির তীর্থভূমি কুমিল্লা ক্রীড়াঙ্গনেও পিছিয়ে নেই। তারই প্রমাণ কুমিল্লা ভিক্টোরিয়ানস এর সাফল্য। ক্রিকেটকে ভালবেসে “শুরু হয়েছে বিপিএল বাংলাদেশের মাটিতে”- এই থিম সংটি আমি রচনা করেছি। এই থিম সংটি আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য উৎসর্গ করেছি। তা এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে। আশা করি থিম সংটি সকল শ্রেণির মানুষের ভালো লাগবে।

উল্লেখ্য যে, মিউজিশিয়ান জাকির হোসেন সানির পরিবারের অনেকেই সংগীতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বাংলাদেশের খ্যাতনামা সুরকার মনোয়ার হোসেন টুটুল তারই বড় ভাই। জাকির হোসেন সানি পূর্বে অসংখ্য গান গেয়েছেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি