শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বীরকন্যাদের জীবনচিত্র


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৫

 

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

স্বাধীনতা সংগ্রামে পাক বাহিনীর নির্যাতনের শিকার হয়েছিলেন বাংলাদেশের অসংখ্য নারী। তাদের জীবন বিসর্জন ও আতœত্যাগ এবং মুক্তি পাগল লাখ লাখ বাঙ্গালির রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে অর্জিত হয়েছে এই মহান স্বাধীনতা । সংগ্রাম চলাকালে যেসব নারীরা সম্ভ্রমহানির শিকার হয়েছিলেন তারা বীরঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

বিভিন্ন সূত্রমতে, কুমিল্লা জেলায় হাজার হাজার বীরঙ্গনা থাকলেও তারা লোকচক্ষুর আড়ালে রয়ে গেছেন। বিভিন্ন কারণে তারা আর পরিচয় দিতে চান না। অনেকে দুঃখ-কষ্টে মারা গেছেন। কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ১৫ জন নারী বীরকন্যাকে খুঁেজ বের করেছেন। যারা জীবনের বেশিরভাগ সময় দুর্বিসহ জীবনযাপন করেছেন। যাদের কেউ কোন খবর রাখেনি। বুক ভরা হতাশা ও লাগামহীন কষ্টে তাদের জীবনপাতা ভরে আছে। সেই সব বীরঙ্গনাদের অসহায় জীবনযাপন নিয়ে নি¤েœর এই আয়োজন।

beerangona-momtaj

ঔষধ দূরে থাক, দুমুঠো ভাতও পায় না খেতে মমতাজ বেগম
ঔষধ দূরে থাক, দুমঠো ভাতও পাইনা সব সময় । মুক্তিযোদ্ধা হিসেবে কোন ভাতাঁও এ পর্যন্ত পাইনি। পাইনি কোন বয়স্ক ভাতাও। আমাদের কষ্ট দেখার কেউ নাই । এমন করুন আকুতি প্রকাশ করলেন বীরঙ্গনা মুক্তিযোদ্ধা মমতাজ বেগম।

মহান স্বাধীনতার ৪৪ বছরে এসে চলতি বছরে কুমিল্লা জেলা প্রশাসক কর্তৃক বীরঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ৬৫ বছর বয়সী মমতাজ বেগম। চলতি বছরের ২২ নভেম্বর কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহম্মেদ বাবুল মমতাজ বেগমকে একটি প্রত্যয়ন পত্র দেন, যাতে লেখা রয়েছে বাংলাদেশ সরকারের ঘোষিত নীতিমালা অনুযায়ী একজন বীরঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে মমতাজ বেগম রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।

কুমিল্লা সদরের কালীবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামের মনু মিয়ার স্ত্রী মমতাজ বেগম (৬৫) । তিন ছেলে ও চার জন মেয়ে সন্তানের জননী। তিনটা মেয়ের বিয়ে হয়েছে। অর্থাভাবে ছোট মেয়েটার এখনো বিয়ে হয়নি । তিন ছেলে অন্যের জমিতে দিনমজুর হিসেবে কাজ করছে। ঘাড়ে ব্যথা, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছেন মমতাজ বেগম।
কষ্ট-অনাহারে দুর্বিসহ জীবন কাটছে মমতাজের।

স্বাধীনতার পর কেটে গেছে ৪৪টি বছর। চলতি বছর কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল মমতাজ বেগমকে ৫ শতক জমি দিয়েছে। সম্প্রতি ‘চেষ্টা’ নামের একটি সংগঠন মমতাজ বেগমকে একটি সেলাই মেশিন দিয়েছে।

মমতাজ বেগম জানান, আমি জায়গা পেয়েছি। কিন্তু ঘর তো আমার নেই। আমার একটা ঘর দরকার, দরকার একটা গাভী। আমি সেলাই মেশিন দিয়ে কি করমু ? জীবনের কতগুলো বছর কেটে গেছে, কিছুই পাইনি। ঠিক করে খাবার পাইনি দু বেলা, অনেক রোগ আমার । ঔষুধ খাওয়ার টাকা নাই। টাকার জন্য ছোট মেয়েটা বিয়ে দিতে পারছি না। ছাতিপট্টি এলাকার স্যারকে ( কুমিল্লা মুক্তিযুদ্ধা জেলা কমান্ডার সফিউল আহম্মেদ বাবুল) বলেছি ঘরের কথা । নিজের ছোট একটা জায়গায় টিন শেডের এক ঘরে ৮/৯ জন একসাথে থাকি। চার ছেলে এখনো বিয়ে করেনি। তারাও বিভিন্ন রোগে ভুগছে।

মমতাজ বেগম আরো জানান, পাক বাহিনী সংগ্রামের সময় আমার সব শেষ করে দিয়েছে। আমি অনেক নির্যাতিত হয়েছি। সংগ্রামের পর স্বামী আমারে সংসারে রাখতে চায়নি। পরে বাচ্ছাদের দিকে তাকিয়ে আর আতœীয়-স্বজনের অনুরোধে স্বামী আমারে গ্রহণ করে। দেশ স্বাধীন হইছে । কতগুলো বছর চলে গেছে। আমার খবর কেউ নেয়নি। এ বছর জায়গাটুকু পাইছি। আমারে একটা ঘর নির্মাণ করে দিলে আর মেয়েটার বিয়ে দেখে যেতে পারলেই ভালো লাগতো।

tajiya begum-1

সরকারি জমির দখল বুঝে পায়নি তাজিয়া বেগমঃ
তাজিয়া বেগম (৯০)। বয়সের ভারে সোজা হয়ে দাড়াতে পারেনা। বিভিন্ন রোগ ভর করেছে তাজিয়া বেগমের শরীরে। কথাও তেমন বলতে পারেন না। লাঠিতে ভর দিয়ে হাটেন।
বীরকন্যা তাজিয়া বেগম কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের বিচুন্দাইরি গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা ফুল মিয়ার স্ত্রী। তার দুই ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে কৃষিকাজ করে আর ছোট ছেলে চোখে দেখে না।
বড় ছেলে আব্দুল খালেক জানান, মা কোন ভাতা পান না। ৫ শতক জায়গা পেয়েছি। তবে এখনো দখল বুঝে পাইনি। অন্যের জমি চাষ করে জীবনযাপন করছি। আর বাপের মুক্তিযোদ্ধার ভাতা পাই। থাকার জায়গা নাই । সরকার যদি একটি ঘর নির্মাণ করে দেয়, তাহলে একটু আশ্রয় হবে।

 

beerangona- folbanu-lalmai

সম্ভ্রম হানির পর পাক বাহিনী ফুলবানুর একটি পা ভেঙ্গে দেয়ঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই ডিগ্রি কলেজ কলেজ রোডের একটি বাড়িতে বসবাস করছেন বীরকন্যা ফুলবানু বেগম।

স্বাধীনতা সংগ্রামে সম্ভ্রম হানির পর পাক বাহিনী ফুলবানুর একটি পা ভেঙ্গে দেয়। পঙ্গু হয়ে যান ফুলবানু। স্বাধীনতা যুদ্ধের পর স্বামী তাকে গ্রহণ করেননি। ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে করে স্বামী চলে যান। এরপর ছোট ছেলে ও মেয়েকে নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেন ফুলবানু। আর বিয়ে করেননি। স্বাধীনতা সংগ্রাম শেষ হলেও গত ৪৪ বছর ধরে জীবন সংগ্রাম করে যাচ্ছেন বীরকন্যা ফুলবানু।

অর্থের অভাবে পঙ্গু পায়ের চিকিৎসা করাতে পারেননি। লাঠির উপর ভর করে হাটাহাটি করেন। ছেলেটি ভ্যানগাড়ি চালক। ছেলের উপার্জনে কোন রকমে জীবন কাটছে ফুলবানুর।

ফুলবানু জানান, জীবন তো শেষ। স্বাধীনতা সংগ্রামে পাক হানাদার বাহিনীর নির্যাতন সহ্য করতে হল। পরে বাড়ি ফিরে আসার পর স্বামী আর গ্রহণ করল না। কষ্টে কষ্টে দুটি সন্তান নিয়ে এত বছর বেঁেচ আছি। কিছুই পেলাম না। কিছুদিন আগে ‘চেষ্টা’ নামের একটি সংগঠন একটি সেলাই মেশিন দিল। এটা দিয়ে আর কি হবে ? শরীরে অনেক রোগ। টাকা-পয়সা নাই, ডাক্তার দেখাতে পারিনা , ঔষধও খেতে পারি না। আমাদের কষ্ট দেখার কেউ নাই।

 

bela rani-moradnagar

মরার আগে সম্মানি ভাতা পাইতে চাই-বেলা রাণী দাস ঃ

৪৪ বছর ধরে অভাব-অনটন, রোগ-শোকে ভুগছি। সংগ্রামে ইজ্জত হারিয়েছি, স্বামী হারিয়েছে। এত বছরের অবলম্বন মা-বাবাকেও ৫ বছর আগে হারিয়েছি। চলতি বছর একটা সরকারি জায়গা পাইছি, আর একটা কম্বল ও চাদঁর পাইছি। জায়গা-দালানকোঠা তো আমাকে ভাত দিবে না । আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানি ভাতা চাই । যাতে শেষ বয়সে মারা যাওয়ার আগে সম্মান পেতে পারি আর দু’মুঠো ভাত খেতে পারি।

নিজের কষ্টের কথা এভাবেই বললেন মুরাদনগর উপজেলার নগরপাড় গ্রামের মৃত নরেন্দ্র চন্দ্র দাসের স্ত্রী বীরকন্যা বেলা রাণী দাস (৬৫) । স্বামীকে হারানোর পর আর বিয়ে করেননি বেলা রাণী । নিঃসঙ্গ জীবনযাপন করছেন। স্বাধীনতার ৪৪ বছরে এসে ৭ মাস আগে তিনি বীরঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

বেলা রাণী দাস জানান, যুদ্ধে সম্ভ্রম হারিয়েছি। ওই সময়ই পাক হানাদার বাহিনী আমার স্বামীকে হত্যা করেছে। এক বছর সংসার করেছি মাত্র। স্বামী মরে যাওয়ার পর আমিও মরে যেতে চেয়েছিলাম। কিন্তু দুঃখ কপালে আছে ,তাই বেঁেচ আছি। এখন বাচঁতে ইচ্ছে করে না, যত তাড়াতাড়ি মরে যাবো, ততই ভালো। স্বাধীনতার পর ৪৪ বছর কেটে গেছে। অনাহারে ও বিভিন্ন রোগে করুন জীবন যাপন করছি। টাকার অভাবে ঔষধ কিনতে পারি না। কেউ কোন খবর রাখে না। চলতি বছর সরকার ৪ শতক জমি বরাদ্দ দিয়েছে। একটি ঘর নির্মাণের কাজও শুরু হয়েছিল। কিন্তু মাঝপথে ঠিকাদাররা চলে গেছে। ফলে ঘরটিও নির্মাণ হয়নি। আর কেউ কোন খবরও রাখছে না।

 

majeda khatun-debidwer

মেয়ের চাকরি ও সরকারি ভাতার দাবি মাজেদা খাতুনের ঃ
ছোট মেয়েটার জন্য একটা চাকরি আর বাকি জীবনটা যাতে ভালভাবে বাচঁতে পারে সেজন্য সরকারের কাছে সরকারি ভাতাঁর দাবি জানিয়েছে দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মৃত মনু মিয়ার স্ত্রী বীরকন্যা বেগম মাজেদা খাতুন (৬৪) ।

মাজেদা খাতুন জানান, সংগ্রামের সময় পাক হানাদার বাহিনী আমার ঘর-বাড়ি আগুন দিয়ে পুড়ে দিছে। আমার স্বামী ও শশুড়-শাশুড়ীকে শারিরীক নির্যাতন করে আমার সম্ভ্রমহানি করেছে । তারপরেও আমার স্বামী ভাল বলে আমাকে নিয়ে সংসার করেছে। স্বামী মারা যাওয়ার পর ছোট ছোট তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে আমি বিপদে পড়ি। জীবিকা চালানোর মত কেউ ছিল না। তাই বাধ্য হয়ে অন্যের বাড়িতে কাজের বুয়ার কাজ শুরু করি। সন্তানদের বড় করি। দেশ স্বাধীন হইছে, এত বছরেও কেউ কোন খবর রাখেনি। এ বছর কুমিল্লা জেলা প্রশাসক ৫ শতক জমি বরাদ্দ দিয়েছে। ৭ মাস আগে বীরঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাইছি। এবার আমি সম্মানি ভাতাঁ চাই। আরসরকার যদি ছোট মেয়েটারে একটা চাকরি ব্যবস্থা করে দিলে উপকৃত হবো।

কুমিল্লা মুক্তিযুদ্ধা জেলা কমান্ডার সফিউল আহম্মেদ বাবুল জানান, আমরা এ পর্যন্ত ১৬ জন বীরঙ্গনা মুক্তিযোদ্ধাকে খুঁেজ বের করেছি। এর মধ্যে ১৫ জনকে কাপড়, চিকিৎসা ও খাদ্য সরবরাহ করেছি। পরে জেলা প্রশাসন ১৫ জন বীরকন্যাকে সরকারি জায়গা বরাদ্দ দিয়েছে। সম্প্রতি চেষ্টা নামের একটি সংগঠন আমার সাথে যোগাযোগ করে বীরকন্যাদের একটি করে সেলাই মেশিন ও নগদ তিন হাজার টাকা করে দিয়েছে। অনেকে সরকারি জায়গা এখনো বুঝে না পায়নি। আমরা এ বিষয়টি দেখছি। বীরকন্যারা সম্মানি ভাতা পাবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী গেজেট করতে বলেছেন। বীরকন্যাদের ঘর নির্মাণ করে দেয়ার বিষয়ে তিনি বলেন, ফান্ডের অভাব রয়েছে। তাই কাজ আটকে আছে। বীরকন্যাদের সঠিক সংখ্যার বিষয়ে তিনি জানান, বীরঙ্গনার সঠিক সংখ্যা জানা নেই। অনেকে নিজ থেকে বলতে চান না বিভিন্ন কারনে। যুদ্ধের পর কুমিল্লা সেনানিবাস থেকে প্রায় সাড়ে ৮ শত নির্যাতিত নারীকে বের করে এনেছিলাম। বীরকন্যাদের সর্বোচ্চ সম্মান দিতে আমরা কাজ করে যাচ্ছি।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল জানান, মাননীয় প্রধানমন্ত্রী সকল বীরঙ্গনাদের নারী মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা প্রশাসনও কাজ করছে। আমরা সকল নারী বীরঙ্গনাদের খুঁেজ বের করার চেষ্টা করেছি। জেলা জুড়ে আমরা ১৫ জন নারী বীরঙ্গনাকে পেয়েছি। তাদেরকে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে ১.০৭ একর সরকারি খাসজমি হস্তান্তর করেছি। তাদের মধ্যে দুয়েকজন এখনো তাদের নিজস্ব জায়গায় যেতে পারেনি এ খবর আমরা পেয়েছি। আমরা চেষ্টা করছি এসব বেদখল জমি উদ্ধার করে বীরঙ্গনা মুক্তিযোদ্ধাদের হস্তান্তর করতে। এর পাশাপাশি যাদের জমি আছে ঘর নেই, তাদেরকে ঘর নির্মাণ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর একটি প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের আওতায় আমরা সেই জমিতে তাদের জন্য ঘর নির্মাণ করার ব্যবস্থা করছি। এ জন্য ডাটাবেজ তৈরি করেছি। তাদের জন্য শুধু জায়গা-ঘর নয়, ভবিষ্যতেও যাতে তাদের সাহায্য করা যায় যাতে করে এসব গর্বের মায়েরা সম্মানের সহিত ভালভেবে বেঁেচ থাকতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

জেলা প্রশাসক আরো বলেন, আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে বীরঙ্গনাদের তালিকা পাঠিয়েছি। এতদিন পর্যন্ত তারা লোকচক্ষুর আড়ালে ছিল। সরকার তাদের জনসম্মুখে নিয়ে এসেছে। আমরা তাদের পাশে দাড়িয়েছি। আশা করছি এ তালিকা অনুযায়ী অচিরেই তারা নারী মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানি ভাতা পেতে সক্ষম হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি