শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২৫ ডিসেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা)


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৫

76866_178

নিজস্ব প্রতিবেদক:

আজ ১৩ ডিসেম্বর সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল সোমবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ১২ রবিউল আউয়াল ১৪৩৭ হিজরি ২৫ ডিসেম্বর শুক্রবার সারাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা) উদযাপিত হবে।

শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি ড. চৌধুরী মো. বাবুল হাসান।

সভায় প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ আলী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম, স্পারসোর সিএসও মো. শাহ আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ১৪৩৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনায় দেশের কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি