শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে মদ-ইয়াবাসহ আটক ৬৭


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৫

arrest_sm_639177265

চট্টগ্রাম প্রতিনিধি :

জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৬৭ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ৪৪ লিটার চোলাই মদ ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ অভিযান চালায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল আটকের বিষয়টি জানিয়েছেন ।

তিনি জানান, অভিযানে ফটিকছড়ি থেকে ১৪ লিটার, জোড়ারগঞ্জ থেকে ২০ লিটার ও লোহাগাড়া থেকে ১০ লিটার মদ উদ্ধার করা হয়। এছাড়া লোহাগাড়া থেকে উদ্ধার করা হয় ৬০০ পিস ইয়াবা।

অভিযানে নিয়মিত মামলায় ৮ জন এবং সাজা পরোয়ানামূলে ৬৭ জনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি