শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জনগণ বিএনপিকেই ভোট দেবে, হান্নান শাহর চ্যালেঞ্জ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৫

BNP2
ডেস্ক রিপোর্টঃ

আসন্ন পৌরসভা নির্বাচনে জনগণ ধানের শীষেই ভোট দেবে দাবি করে সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

রোববার রাজধানীতে মহান বিজয় দিবস উপলক্ষে ‘স্বাধীনতা ফোরাম’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হান্নান শাহ অভিযোগ করে বলেন, পৌর নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যরা আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব করলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না নির্বাচন কমিশন। নিরপেক্ষতা প্রমাণে নির্বাচন কমিশনের শেষ সুযোগ পৌর নির্বাচন।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘নির্বাচন কমিশনকেও সাবধান করে দিচ্ছি, সরকারকেও সাবধান করে দিচ্ছি। কারণ এটা ঢাকা শহরের মতো কনসেনট্রেটেড (কেন্দ্রীভূত) নয়, চট্টগ্রামের মতো কনসেনট্রেটেড নয়। এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে হবে।’

‘যদি মনে করে থাকেন, বিভিন্ন বাহিনী দিয়ে আপনারা জনগণকে দমিয়ে দেবেন, চেষ্টা করতে পারবেন, সফল হবেন না। এই সরকার জানে যে জনগণ তাদের চায় না। আগামী নির্বাচনেও তাদের ভরাডুবি হবে, চ্যালেঞ্জ করলাম। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে দাও, জনগণ দেখ কাকে ভোট দেয়। তারা কেবল ধানের শীষে ভোট দেবে’, যোগ করেন হান্নান শাহ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি