শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কক্সবাজারে ব্যবসায়ীকে গুলি করে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১২.২০১৫

full_1780536745_1430676450-400x224

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারে নুরুল আফসার (২৪) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নুরুল আফসার সদর উপজেলার খুরুসকুল ইউনিয়নের গুচ্ছ গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে।

নিহত নুরুলের চাচাত ভাই সেফায়েত উল্লাহ জানান, নুরুল আফসার রাতে খুরুসকুল ইউনিয়নের গুচ্ছ গ্রামে তার মুদি দোকানে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে ফেলে রেখে যায়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক আব্দুস সালাম জানান, নুরুল আফসারের গলায় গুলির চিহ্ন রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি