মাত্র এক সপ্তাহ পরে পৌর নির্বাচন। বাড়ছে নির্বাচনী সহিংসতা। তবুও এসব বিষয়ে স্পষ্টত উদাসীন রয়েছে নির্বাচন কমিশন। যা নির্বাচনী পরিবেশকে ভারসাম্যের বাইরে নিক্ষেপ করতে পারে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
সংবাদমাধমে গত পাঁচ দিনে দুই ডজেনের অধিক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা তুলে ধরা হয়েছে। তথাপিও নির্বাচন কর্মকর্তারা তা তদন্ত করবেন না বলে পছন্দ করেছেন বলে মনে হচ্ছে। তারা সমস্ত অভিযোগের ঘটনা স্থানীয় প্রশাসনের বিবেচনায় ছেড়ে দিচ্ছে।
এদিকে মঙ্গলবার খাগড়াছড়িতে এক নির্বাচনী প্রচারণা কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে একজন বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি পুনরায় আগামি ৩০ডিসেম্বরে অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে ২৩৪ পৌরসভায় সেনা মোতায়েনের দাবি জানিয়েছে।
যাইহোক, প্রধান নির্বাচন কমিশনার এ দাবি বিবেচনা করার সম্ভাবনা বাতিল করে দিয়েছেন। তিনি বলছেন, নির্বাচনী এলাকাসমূহের পরিস্থিতি অনুযায়ী এখনও সেনা মোতায়েনের প্রয়োজন নেই। ইসি ভোটের দিন নির্বাচনী এলাকায় গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।
বিএনপি নেতা নিহত:
মঙ্গলবার খাগড়াছড়ির মাটিরাঙায় বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদি কৃষক দলের স্থানীয় এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত- নজরুল ইসলাম (৫৫) উপজেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি। আনুমানিক রাত সাড়ে আটটার দিকে ইসলামনগরে নজরুলকে কুপিয়ে হত্যা করা হয়।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসাইন টিটু স্থানীয়দের বরাত দিয়ে জানান, এখানে পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে তিনি বাড়ি ফিরছিলেন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপরেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হত্যাকা-ের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করেন।
এক বিবৃতিতে তিনি বলেন, এই হত্যাকা- প্রমাণ করে সরকার সহিংসতা ও হত্যাকা-ের মাধ্যমে মেয়র পদ ছিনিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ। যদিও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম এ ঘটনায় তার লোকজন জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
ব্যাপক সহিংসতা:
মঙ্গলবার কমপক্ষে পাঁচটি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের দেয়া তথ্য মতে- এসব ঘটনায় বিদ্রোহী প্রার্থী সমর্থকদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা অভিযুক্ত।
বিএনপির ভাইচ চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী অভিযোগ করেন, মঙ্গলবার সকালে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণার জন্য যাওয়ার সময় তার ওপর হামলা করা হয়। এ ঘটনায় আলতাফের স্ত্রী ও ছয় সাংবাদিকসহ কমপক্ষে ২০জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলতাফ ছয় মাইক্রোবাসের গাড়ি বহর নিয়ে যাচ্ছিলেন যা নির্বাচনী আচরণবিধির বিরুদ্ধে যায়। কুমিল্লার চান্দিনায় বিএনপির মেয়র প্রত্যাশীর এক বৈঠকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর লোকজন হামলা করে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় কমপক্ষে ১০বিএনপি নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া যায়। যদিও, এ বৈঠকে দলের প্রকাশনা সম্পাদক জয়নাল আবেদীন ফারুক উপস্থিত ছিলেন। তিনি অক্ষত রয়েছেন।
জামালপুরে দুই বিএনপি নেতা আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর দ্বারা আক্রমণের শিকার হন বলেও অভিযোগ করা হয়। তারা হরিজন পল্লির বোসাক পাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
পাবনার সুজানগরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থকরা বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করে বলে অভিযোগ করা হয়। এখানে এক স্বতন্ত্র প্রার্থীর ওপরও হামলার খবর পাওয়া যায়।
যশোরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম কামরুজ্জামান চুন্নু অভিযোগ করেন, সোমবার রাতে জেলা শহরের বারান্দির পাড়ায় তার নির্বাচনী অফিসে অজ্ঞাত দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়েছে।
ঢাকা সাভারে বিএনপি প্রার্থীদের ওপর আওয়ামী লীগের লোকজনের হামলা করার অভিযোগ করা হয়েছে এবং রবিবার ঝিনাইদাহে হামলার অভিযোগ পাওয়া গেছে।
বিএনপির দাবিকে নাকচ করছে সিইসি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খানের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবুদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাত করেছেন।
সাক্ষাত শেষে মইন খান সাংবাদিকদের বলেন, প্রত্যেকে যাতে ভোট কেন্দ্রে যেতে নিরাপদ বোধ করে প্রধান নির্বাচন কমিশনকে সে বিষয়টি নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছি। সেনা মোতায়েন জনগণের ভীতি দূর করতে পারে।
তিনি অভিযোগ করেন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা ঝামেলার শিকার হচ্ছেন এবং স্থানীয় প্রশাসন ও ক্ষমতাসীন দলের লোকজনের দ্বারা বাধার সম্মুখীন হচ্ছেন। তিনি দাবি করেন, আমরা ভয় করি বিএনপি নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড পাবে না। এর আগে বৃহস্পতিবার দলীয় সিদ্ধান্তে বিএনপি নেত্রী খালেদা জিয়া একই ধরনের দাবি জানান।
এই প্রথম পৌরসভায় মেয়র নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে। তারপরেও প্রধান নির্বাচন কমিশনার সেনা মোতায়েন প্রয়োজন নেই বলে জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ইসি সচিবালয়ে রাকিবুদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কোন প্রকার ঝামেলা ছাড়া যাতে সবাই ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
তিনি আরও দাবি করেন, নিবাচনী আচরণবিধি সংক্রান্ত যে কোন ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে, নাটোর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী উমা চৌধুরী জলি অভিযোগ করেছেন, বিএনপি মনোনীত বিদ্রোহী প্রতিদ্বন্দ্বি তার বিরুদ্ধে সাম্প্রদায়িক অপপ্রচার চালাচ্ছে।
মঙ্গলবার নটোরে এক সংবাদ সম্মেলনে উমা চৌধুরী বলেন, ‘বিএনপি প্রার্থী শেখ এমদাদুল হক মামুন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। সে ভোটারদের বলছে, একজন মুসলিম মেয়র শুধুমাত্র দোয়া মাহফিল ও জানাজার মতো বিশেষ প্রার্থনায় যোগ দিতে পারে।
ইসির ভূমিকা যথেষ্ট নয়:
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে গত পাঁচদিনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়ে ইসি সোমবার ও মঙ্গলবার ছয় জেলার পুলিশ প্রধানদের ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। সূত্র জানায়, তবে পুলিশ কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নির্দেশনা না পাওয়ার কারণে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
একজন নির্বাচন কমিশনার ডেইলি স্টারকে বলেন, সবচেয়ে খারাপ বিষয় হলো সিইসি ও নিবাচন কমিশনারবৃন্দ মঙ্গলবারের প্রাত্যহিক বৈঠকেও ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে আলোচনা করেননি।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আমরা নির্বাচনে অনুকূল পরিবেশ নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছি। সতরাং আমরা মনে করি, আমাদের আর কিছু করার নেই। যদিও নির্বাচন বিশেষজ্ঞরা তার দাবিকে স্ববিরোধী উল্লেখ করেছেন। তারা বলেন, সহিংসতা নিয়ন্ত্রণে ইসির অনেক কিছু করার আছে।
সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই কমিশন আইন প্রয়োগে ব্যাপক উদাসীনতা দেখাচ্ছে। এর শিথিল দৃষ্টি ভঙ্গের কারণে সহিংসতা আরও বৃদ্ধি পাচ্ছে।
প্রার্থী ও তাদের সমর্থকদের দ্বারা নিবাচনী আচরণবিধি ভঙ্গের অনেক ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু কমিশন কিছু সোকেজ নোটিশ ছাড়া কোন পদক্ষেপ নেয়নি। ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক আবদুল আলিম বলেন, সহিংসতা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে অনিবার্যভাবে প্রভাবিত করছে। তিনি বলেন, এই ধরনের সহিংসতা অব্যাহত থাকলে ভোটদানের হার কমে যাবে। -ডেইলি স্টার থেকে অনুবাদ করেছেন মমিনুল ইসলাম।























































