রবিবার,৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


পর্যটকদের নিরাপত্তায় সেন্টমার্টিনে নেই লাইফ গার্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৫

  gard-1
ডেস্ক রিপোর্ট :

দেশের সর্বদক্ষিণের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। শীত মৌসুমে এ দ্বীপে প্রতিদিন গড়ে ৫ হাজারের বেশি পর্যটক ভিড় করছেন। কিন্তু পর্যটকদের নিরাপত্তায় নেই কোনো লাইফ গার্ড কর্মী ও টুরিস্ট পুলিশ।

ফলে পর্যটকদের স্বাভাবিক নিরাপত্তা নিয়ে রয়েছে ভয়। এদিকে টুরিস্ট পুলিশ বলছে, আগামী মাস থেকে তারা দ্বীপে কাজ শুরু করবেন।

সেন্টমার্টিন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ। দেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ থেকে জাহাজ যোগে দ্বীপে পৌঁছুতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা। স্বচ্ছ জলরাশি, প্রবাল পাথরের সারি সারি আর দ্বীপের কেয়া বন সব মিলিয়ে নিলে সৌন্দর্যের হাতছানি।

প্রতিদিন গড়ে ৫ হাজারের বেশি পর্যটক ভ্রমণে আসছেন শীতের এ মৌসুমে। কিন্তু দ্বীপে লাইফ গার্ড ও টুরিস্ট পুলিশ না থাকায় পর্যটকরা অনেকটা আতংকের মধ্যে থাকেন।

পর্যটকের ভ্রমণ নিরাপত্তায় টুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড নিয়োগ জরুরী বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি আব্দুর রহমান।

কক্সবাজার অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত টুরিস্ট পুলিশের কর্মকর্তা হোসাইন মোঃ রায়হান কাজেমী জানালেন, আগামী জানুয়ারি থেকে সেন্টমার্টিন দ্বীপে তাদের একটি ইউনিট কাজ শুরু করবে।

সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাবনাময় এবং সৌন্দর্যের এ প্রবাল দ্বীপকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা গেলে এখানে পর্যটকের আগমন বাড়বে আরো কয়েকগুণ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি