শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » সালমানের অব্যাহতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন মহারাষ্ট্রের


সালমানের অব্যাহতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন মহারাষ্ট্রের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৫

download-126
ডেস্ক রিপোর্ট :

২০০২ সালের ‘হিট অ্যান্ড রান’ মামলা থেকে বলিউড অভিনেতা সালমান খানের অব্যাহতির বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করতে যাচ্ছে মহারাষ্ট্র রাজ্য সরকার। এ লক্ষ্যে একটি স্পেশাল লিভ পিটিশন করা হবে বলে বোম্বে হাইকোর্টকে মহারাষ্ট্র সরকার জানিয়েছে। বোম্বে হাইকোর্ট-ই ১০ ডিসেম্বর সালমানকে উক্ত মামলা থেকে বেকসুর খালাস দেন।

বোম্বে হাইকোর্টের বিচারক এ. আর. যোশি ১০ ডিসেম্বর উক্ত মামলা থেকে অভিনেতা সালমানকে অব্যাহতি দেন। এক পর্যবেক্ষণে বিচারক যোশি জানান, প্রসিকিউশন ক্রিমিনাল আইনে উক্ত মামলায় সালমানের বিরুদ্ধে আনীত সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত করতে ব্যর্থ হয়েছে। তাই তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো। ২০০২ সালের ‘হিট অ্যান্ড রান’ মামলায় চলতি বছরের ৬ মে সালমানকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছিল মুম্বাইয়ের একটি আদালত (সেশন্স কোর্ট)।  দ্য হিন্দু ও ইন্ডিয়ান এক্সপ্রেস

ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবে একজনকে হত্যার দায়ে ওই রায় দেওয়া হয়েছিল। এ রায়ের বিরুদ্ধে জুনে বোম্বে হাইকোর্টে আপিল করেছিলেন তিনি। এর প্রেক্ষিতে সালমানকে জামিনও দিয়েছিল আদালত। পরবর্তীতে আপিল শুনানি বেশ কয়েকবার পিছিয়ে অবশেষে ওই রায়ের বিপক্ষে করা সালমানের আপিলের চূড়ান্ত রায় হলো। উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে মুম্বাইয়ের এক রাস্তায় নিজের এসইউবি গাড়ি চালানোর সময় তা একপর্যায়ে রাস্তার পাশের ফুটপাতে চলে যায়। এতে ফুটপাতে ঘুমন্ত এক শ্রমিকের ব্যক্তির মৃত্যু হয় ও চারজন আহত হয়। এ ঘটনায় সালমানের বিরুদ্ধে একটি মামলা হয় যা ‘হিট অ্যান্ড রান’ নামে পরিচিতি পায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি