শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে আ.লীগের মেয়র প্রার্থীকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৫

Law1451077009

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী অধ্যাপক আবুল খায়েরকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ৯টার দিকে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম।

রির্টানিং অফিসার রাশেদুল ইসলাম জানান, লাকসামের বাইপাসে মেয়র প্রার্থী অধ্যাপক আবুল খায়েরের সমর্থকরা মিছিল করায় এ জরিমানা করা হয়।

এদিকে লাকসামের ৪নং ওয়ার্ডে পেয়ারাপুর গ্রামে টাকা বিতরণের সময় কাউন্সিলর প্রার্থী আবদুল আজিজের কর্মী হুমায়ুন কবির কাজলকে আটক কওে স্থানীয়রা। শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম কাউন্সিলর প্রার্থী আবদুল আজিজের ১০ হাজার টাকা জরিমানা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি