শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মা হয়েছেন তাই, চুমুর দৃশ্যে রাজি নন ঐশ্বর্য!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৫

image19

বিনোদন ডেস্ক :

মা হয়ে গিয়েছেন তো, তাই আর চান না! ঐশ্বর্যা একেবারেই চান না কোনো গভীর চুম্বন দৃশ্যে অভিনয় করতে।

তাই করণ জোহরের ‘অ্যায়ে দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কাপুর আর ঐশ্বর্যা রাই বচ্চনের কোনো চুম্বন দৃশ্য থাকছে না।

করণ জোহরের ‘অ্যায়ে দিল হ্যায় মুশকিল’ ছবিটি নিয়ে ইতিমধ্যেই তুমুল কৌতুহলের জন্ম হয়েছে দর্শকদের মধ্যে। কিন্তু, দর্শকরা যে উত্তেজক দৃশ্যের অপেক্ষায় রয়েছিলেন, তা তাঁরা ওই ছবিতে দেখতে পাবেন না। ঐশ্বর্যার আপত্তিতে।

‘কিসিং সিন’ দেখাতে খুবই আগ্রহ ছিল পরিচালক করণ জোহরের। কিন্তু ঐশ্বর্যা নাকি তাঁকে পরিষ্কার জানিয়ে দেন, সেটা তাঁর পক্ষে একেবারেই সম্ভব নয়। তবে ওই ছবিতে বেশ আকর্ষণীয় রোলে রয়েছেন অনুষ্কা শর্মা।

ঠিকঠাক ভাবে রাঁধতে পারলে, ‘আলুনি’ রান্নারও স্বাদটা কিন্তু বেশ জিভে লেগে থাকার মতোই হয়! কিছু ‘মুশকিল’ থাকলেও তাই ছবিটি ‘দিল’ ছুঁয়ে যাবে বলেই আশা বিশেষজ্ঞদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি