ডেস্ক রিপোর্ট :
আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ভোট কারচুপির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রবিবার দুপুরে হাইকোর্ট অডিটোরিয়ামে বিএফইউজে’র একাংশের সম্মেলনে তিনি একথা বলেন। এসময় তিনি জানান, সরকার ভিন্নমতের অস্তিত্বে বিশ্বাস করে না বলেই দমন পীড়ন চালাচ্ছে।
বিএনপি চেয়ারপারসন আরও জানান, ক্ষমতাসীনেরা তাঁদের বলয়ের বাইরে কোনো রাজনৈতিক শক্তি বা ভিন্ন মতের অস্তিত্ব রাখতে চায় না। বর্তমানে রেজিস্ট্রেশনের নামে সরকার আওয়ামী লীগ মতাদর্শের অনলাইন পত্রিকা, সংস্থা ও নিউজপোর্টাল রেখে বাকিগুলো বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে। সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করছে সরকার।























































