শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে জেএমবির আস্তানায় সেনাবাহিনীর পোশাক, অস্ত্র ও বোমা উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৫

ctg-JMB-pc-1-400x244 CTG-JMB-pc-2
ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশের (জেএমবি)’র গোপন আস্তানায় টানা সাতঘন্টা অভিযান চালিয়ে অত্যাধুনিক অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে শনিবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন স্থান থেকে জেএমবি  তিন প্রশিক্ষিত সদস্যকে আটক করা হয়। তারা হলেন, আটকরা হলেন- নাইমুর রহমান  প্রকাশ নয়ন (২৫), ফয়সাল মাহমুদ (২৬), মোঃ শওকত রাসেল (২৬)। পরে তাদের নিয়ে শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত হাটহাজারী থানার আমানবাজার এলাকার হাজি ইছহাক ম্যানশনের দোতলা বাড়ির নিচতলায় ফারদিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়, যুক্তরষ্ট্রের তৈরি ১টি এমকে ১১ স্নাইপার রাইফেল, ২ টি ম্যাগাজিন, ২৫০ রাউন্ড গুলি, ৫ কেজি জেল এক্সপ্লোসিভ, ১০টি ডেটোনেটর, ১টি বেইজ র‌্যাংকসহ সেনাবাহিনীর ১২টি পোশাক। এসময় সেখান থেকে জিহাদী বই, জেএমবি সংগঠনের কাগজপত্র, গোপন ও স্পর্শকাতর বেশ কিছু নথিপত্র পেয়েছে পুলিশ। এসব নথিপত্রে দেশের বিভিন্ন জেলায় জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে জারি করা একটি স্পর্শকাতর নির্দেশনাও আছে।

পুলিশ সদর দপ্তরের গোপন আদেশের নথি জঙ্গিদের কাছে কিভাবে পৌঁছল তা নিয়ে বিস্মিত খোদ পুলিশ। এদিকে জঙ্গি আস্তানার দায়িত্বে থাকা জেএমবির সামরিক কমান্ডার ফারদিন ওরফে পিয়াসকে আটক করতে পারেনি পুলিশ। তাকে ধরতে হাটহাজারী ও পাশের ফটিকছড়ির বিভিন্ন  জায়গায় অভিযান চালানো হচ্ছে বলে জানাগেছে। অভিযানে নেতৃত্বদেওয়া নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার বলেন, নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা থেকে আটক ৫ জেএমবি সদস্যের দেয়া তথ্যে ভিত্তিতে আমানবাজারে জেএমবির আঞ্চলিক কমান্ডার ফারদিনের বাসার দিকে ‘দীর্ঘদিন ধরে আমরা নজর এবং খোঁজ খবর নিচ্ছিলাম। এই বাসায় কারা যাতায়েত করছেন সে বিষয়টিও বিশেষ নজর রাখা হয়। এর ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থান থেকে জেএমবির ৩ সদস্যকে আটক করা হয় এবং তাদের তথ্যে মতে জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।

‘আমরা জানতে পারি জঙ্গি ফারদিনের আস্তানা থেকে মূলত নগরীর বিভিন্ন এলাকায় এবং স্থাপনায় আত্মঘাতী হামলার পরিকল্পনা করা হচ্ছিল। তারা কিছুদিন সময় পেলে নগরীতে বড় ধরনের নাশকতা চালাত বলে প্রাথমিক জিজ্ঞাবাদে আটক জেএমবির তিন সদস্য জানিয়েছেন বলে  বাবুল আক্তার জানান। এদিকে রোববার সকাল ১১টায়  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহা. আবদুল জলিল মন্ডল বলেন, জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক দিয়ে দু-চারটি ভবন উড়িয়ে দেওয়া সম্ভব। তবে সাধারণ কোন ব্যাক্তির পক্ষে এ কাজ করা অসম্ভব। তিনি জানান, বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয়।  তাই ধর্মের নামে  কেউ সন্ত্রাস চালাত চেষ্ঠা সফল হবে না। এই ঘটনায় উদ্বেগের কিছু নেই উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জনগণকে সর্বচ্চ নিরাপত্তা দিতে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। জঙ্গিবাদী কর্মকান্ডের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা দিয়েছি। পুলিশ কমিশনার আরও বলেন, উদ্ধার করা অত্যাধুনিক এমকে-১১ স্নাইপার রাইফেলের আঘাতে মৃত্যু অবধারিত। যেটি ১৫০০ গজ দূরের লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত আনতে পারে।  এই অস্ত্রটি সাধারণত সেনাবাহিনী ব্যবহার করেন থাকেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি