সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‘ঝুঁকি নিয়ে ভোটারদের আর ভোট কেন্দ্রে যেতেই হচ্ছে না’


‘ঝুঁকি নিয়ে ভোটারদের আর ভোট কেন্দ্রে যেতেই হচ্ছে না’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০১৫

599784_151811441653589_966049512_n-400x515

ডেস্ক রিপোর্ট :

ভোট আপনার অধিকার, পছন্দের প্রার্থীকে ভোট দিন’-ক্ষুদে বার্তায় জানান দিচ্ছে বারবার। ‘আধিকার’ প্রয়োগের জন্যে কষ্ট করে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে হতো না, সাকা চৌধুরীর এলাকার সংখ্যালঘু ভোটারদের। উদাহরণ হিসেবে এটা বারবার আলোচনায় আসতো। সাকাচৌ নেই, তার ভোটারদের কষ্ট না দেয়ার নীতি রয়ে গেছে -এখন প্রায় সবাই তা অনুসরণ করছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে স্বয়ং নির্বাচন কমিশন।

নিরাপত্তাহীন সন্ত্রাসী কর্মকা-ের মধ্যে ভোটারদের প্রতি অত্যন্ত সংবেদনশীল আচরণ করছে বাংলাদেশের নির্বাচন কমিশন। কয়জন ভোট দিতে গেলেন, সেটা তাদের কাছে মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়। ৫% ভোটকে তারা ৪০% দেখানোর অবিশ্বাস্য রকমের যোগ্যতা অর্জন করেছে। জীবনের ঝুঁকি নিয়ে ভোটারদের আর ভোট কেন্দ্রে যেতেই হচ্ছে না। বিগত কয়েকটি নির্বাচনে ভোটারদের ঠিক এতটাই স্বস্তি দিয়েছে নির্বাচন কমিশন। আসন্ন পৌর নির্বাচনেও ভোটারদের এমন স্বস্তির ব্যবস্থা, নির্বাচন কমিশন অক্ষুন্ন রাখবে বলে আশা করা যাচ্ছে।

সাংবাদিকদেরও কাজ কমিয়ে রিল্যাক্স থাকার ব্যাবস্থা করে দিয়েছে নির্বাচন কমিশন। তাদের আর কষ্ট করে ভোট কেন্দ্রের ভেতরে যেতে হবে না। ভোট কেন্দ্রের গেটে গেলে প্রিজাইডিং অফিসারের অনুমতিপত্র দেখতে চাইবে পুলিশ। সাংবাদিকরা তা দেখাতে পারবেন না। প্রিজাইডিং অফিসার থাকবেন ভোট কেন্দ্রের ভেতরে। পুলিশ ভেতর থেকে ঘুরে এসে বলবে, তিনি ব্যস্ত আছেন। সব জায়গায় না হলেও, ঝামেলাযুক্ত কেন্দ্রের চিত্র এমনই হবে। সুতরাং গেট থেকেই দায়িত্ব পালন করে ফিরে আসতে হবে সাংবাদিকদের।

এমন অবস্থায় খালেদা জিয়াসহ বিএনপি নেতাদেরও কোনো কাজ নেই। কাজ ছাড়া তো আর থাকা যায় না। তাই তারা খই ভাজছেন। নির্বাচন বিষয়ে গুরুত্ব না দিয়ে, ইতিহাসের ‘সত্য প্রতিষ্ঠায়’ সর্বশক্তি নিয়োগ করেছেন! ‘বঙ্গবন্ধু স্বাধীনতা চান নি, জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো না, গণহত্যার সংখ্যা নিয়ে প্রশ্ন, শহীদ বুদ্ধজীবীরা নির্বোধ’-খই ভাজার ফাঁকে ফাঁকে এসব বিষয় নিয়ে ব্যস্ত আছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি