শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আখাউড়ায় নিখোঁজের ৬দিন পর জেলের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০১৫

las-uddar_855912-400x266

ডেস্ক রিপোর্ট :

নিখোঁজের ৬দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুলাল মিয়া (৫০) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আখাউড়া উপজেলার দেবগ্রাম রেলব্রীজ সংলগ্ন একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দুলাল দেবগ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর রাতে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর দুলাল আর বাড়ি ফেরেননি। এ ঘটনার পর অনেক খুঁজা-খুঁজি করেও দুলালের কোনো সন্ধ্যান মেলেনি। পরে সোমবার সকালে দেবগ্রাম রেলব্রীজ সংলগ্ন খালে স্থানীয়রা দুলালের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি