সোমবার,২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ১ জানুয়ারি পর্যন্ত পৌর এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষেধ


১ জানুয়ারি পর্যন্ত পৌর এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষেধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০১৫

images74

ডেস্ক রিপোর্ট :

পৌর নির্বাচন উপলক্ষে আগামীকাল মধ্যরাত থেকে পহেলা জানুয়ারি মধ্যরাত পর্যন্ত সারা দেশের মত বান্দরবান ও লামা পৌর এলাকায় বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে নির্দেশ পেয়ে বান্দরবানের পৌর এলাকার সকল হোটেল-মোটেল ও রিসোর্ট মালিকদের এ বিষয়ে চিঠি দিয়েছেন জেলা প্রশাসন। উল্লেখিত সময়ে সকল হোটেল-মোটেলে বহিরাগতদের অবস্থান না করতে অনুরোধের পাশাপাশি অগ্রিম বুকিং বাতিল করার নির্দেশও দেয়া হয়।

এদিকে, পর্যটন মৌসুমে এমন সিদ্ধান্তে কিছুটা বেকায়দায় পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে নির্বাচনকে অগ্রাধিকার বিবেচনায় এমন সিদ্ধান্ত মেনে নিতে সবাইকে অনুরোধ জানিয়েছেন প্রশাসন।

বান্দরবান জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী বলেন, নির্বাচন কমিশন যে কোনো অবস্থায় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি