শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৩০ ডিসেম্বর কুমিল্লায় ৬ পৌরসভা নির্বাচন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৫

nirbacon

ডেস্ক রিপোর্ট :

কুমিল্লা: ৩০ ডিসেম্বর কুমিল্লায় ৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  নির্বাচন সুষ্ঠু এবং শঙ্কাহীনভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রতিটি পৌরসভায় বিজিবি ও র‌্যাবের বিশেষ টিমের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ সুপার।

চৌদ্দগ্রাম, লাকসাম, বরুড়া, চান্দিনা, দাউদকান্দি, হোমনা এই ৬ পৌরসভায় ২৭ জন মেয়র, ২২৮ জন কাউন্সিলর ও ৪৩ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর লড়বেন আগামীকালের ভোট যুদ্ধে। ছয় পৌরসভায় ভোট দেবেন ১ লাখ ৭১ হাজার ৭৯৭ জন ভোটার।

ইতিমধ্যে ব্যালট বাক্স ও ব্যালট পেপার পৌরসভাগুলোতে পৌঁছানো হয়েছে। যেসব এলাকা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সেসব এলাকাগুলো নির্বাচন কমিশন ও প্রশাসনের বিশেষ নজরদারিতে থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি