ডেস্ক রিপোর্ট :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কোনো নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে না।
বুধবার বিকাল ৪ টায় বিএনপির গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ফখরুল বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তারা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কোনো নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে দিবে না। কারণ নির্বাচন সুষ্ঠু হলে তাদের ভরাডুবি হবে। আমরা এ নির্বাচনে শাস্তিপূর্ণ নির্বাচনের লেশমাত্র দেখতে পাই নি।
























































