বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২৩৪টি পৌরসভায় ভোট গ্রহণ সমাপ্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৫

Comilla-Elaciton-News-01-301-400x258

ডেস্ক রিপোর্ট :

নানা অভিযোগ ও উৎকন্ঠার মধ্যে দিয়ে ২৩৪টি পৌরসভায় সমাপ্ত হলো নির্বাচন। নিয়ম অনুযায়ী বিকেল ৪টায় ভোট গ্রহণ সমাপ্ত হয়। বুধবার সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ।

ভোট গ্রহণের সময় ঘটে নানা অপ্রীতিকর ঘটনা। আমাদের সময় ডট কমের কাছে থাকা এমন খবরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-

দাগনভূঞা পৌরসভার বিএনপি মেয়র প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপনকে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা। সকালে উপজেলার করিমপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় নিহত ১ আহত ২০।

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার এক নম্বর ওয়ার্ডে দুঃখু মিয়া বিদ্যানিকেতন কেন্দ্রের বটতলায় ৩টি ককটেল বিষ্ফোরণ হয়েছে। বুধবার বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায়  বিপুল পরিমান পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা পরিষদ কেন্দ্রে দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘের্ষে আহত ১০, একজনের অবস্থা আশঙ্কাজনক।

মাদারীপুরের কালকিনির দুইটি ও চট্টগ্রামের চন্দনাইশের দুইটি ভোটকেন্দ্র্র মোট চারটি কেন্দ্র থেকে ৩৮জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

ঝালকাঠির নলসিটিতে এক সতন্ত্র মেয়র প্রার্থী ও এক কাউন্সিলর সমর্থককে কুপিয়ে আহত করা হয়েছে।

সুনামগঞ্জে চ্যানেল২৪ এর সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ভাংচুর করার খবর পাওয়া গেছে।

যশোর পুলিশ লাইন স্কুল মাছ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ। ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বগুড়া সদরে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে।

হবিগঞ্জের জেলা পরিষদ কেন্দ্রে একাত্তর টিভির রিপোর্টার ফারহানা রহমান ও ক্যামেরা পারসন আলী হোসেন রিপন আহত।

সুনামগঞ্জে চ্যানেল২৪ এর সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ভাংচুর করার খবর পাওয়া গেছে।

যশোর পুলিশ লাইন স্কুল মাঠ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ। ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

চট্টগ্রামের সীতাকুন্ডে পুুলিশ, র‌্যাবের সদস্যদের সঙ্গে আওয়ামী সমর্থকদের সংঘর্ষ হয়েছে।

দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা দিনাজপুরের কেন্দ্রগুলোকে ভোটারের উপস্থিতি কম তবে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

কুষ্টিয়ার ভোট কেন্দ্রেগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। ভোলার ভোটকেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্কতায় হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও একই জেলার গাউছিয়া সুন্নি মাদ্রাসায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জের আলিমুল কুরআন মাদ্রাসা ভোটকেন্দ্রে জাল ভোটের অভিযোগে ৫ জন আটক করা হয়েছে। আওয়ামী ও বিদ্রোহী প্রার্থীদের সংঘর্ষে ওসি আহত হয়েছে।

মুন্সিগঞ্জে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়েছেন , আহত ২০।

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ভিপি আব্দুর রহিম নির্বাচন বর্জন করেছেন।

ভোট শুরুর এক ঘণ্টার মাথায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন নড়াইলের কালিয়া পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ওয়াহিদুজ্জামান মিলু।

ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারার অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার দুধছড়া ভোটকেন্দ্রের ৩০০ ব্যালট পেপার বাতিল করে দিয়েছেন প্রিজাইডিং অফিসার সাজ্জাদ হোসেন।

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম শেখের দুই আত্মীয়কে ভোট কেনার সময় স্থানীয়রা নগদ টাকাসহ তাদের ধরে পুলিশে সোপর্দ করেছে।

বরগুনার গগন মেমোরিয়াল স্কুল ভোটকেন্দ্রে যৌথবাহিনীর সঙ্গে ভোটারদের ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের গুলিবর্ষণ, পুলিশ সাংবাদিকসহ আহত ২০।

লক্ষ্মীপুরের রামগঞ্জের একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে সিল মারার অভিযোগে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৩।

অনিয়মের অভিযোগে মাদারীপুরের কালকিনির ২টি, চট্টগ্রামের চন্দনাইশে ২টি, জামালপুরের সরিষা বাড়িতে ১ টি, বরিশালের উজিরপুরে ১ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

কুমিল্লার বরুড়ায় একটি কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটগ্রহণ স্থগিত করা হয়। সকালে বরুড়ায় সাবেক শিলমুড়ির উত্তর ইউনিয়ন পরিষদের কেন্দ্রটিকে প্রায় ১২শ’ ব্যালট পেপার ছিনতাই করে সিল মেরে বাক্সে ভরার চেষ্টার সময়  রিটার্নিং অফিসার হাতে নাতে ধরে ফেলেন। পরে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

ওদিকে জামালপুরের সরিষাবাড়িতে একটি কেন্দ্রে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগে একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

যশোরের চৌগাছা থেকে অভিযোগ এসেছে সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এজেন্টকে একটি কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

এদিকে রাজশাহীর পুঠিয়া পৌরসভার পিএন বিদ্যালয়ের ভোট কেন্দ্রে গভীর রাতে সন্দেহজনক ঘোরাফেরা করার অভিযোগে দুই সংবাদ কর্মী ও এক ব্যক্তিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

এছাড়া, গাইবান্ধার গোবিন্দগঞ্জে চারটি কেন্দ্রে ভোট কারচুপির কথা জানিয়েছে স্থানীয় প্রতিনিধি। আর বরগুনার একটি কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে ৫০জন আহত হয়েছে এমন খবরও প্রাথমিক তথ্যে জানা গেছে।

তবে, ব্যালট ছিনতাই, বর্জন ও কারচুপির মধ্যেও সাতক্ষীরা, সিলেট, বান্দরবন, লামা ও গাজীপুরে শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি