শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে বুথে ঢোকায় ৪ যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৫

Arrist00_907214735
ডেস্ক রিপোর্ট :

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে একটি কেন্দ্রের বুথে প্রবেশ করার অপরাধে ৪ যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করেন দায়িত্বরত ভ্রাম্যমাণ ‍আদালতের ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস।

আটকরা হলেন হাসান, সাইফুল ও ইকবাল। অপরজনের নাম জানা যায়নি।

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শাহ মো. আবিদ হোসেন বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি