শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


থার্টিফার্স্ট নাইটে রাজধানী মাতাবেন যারা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৫

g„U…mM-400x221

ডেস্ক রিপোর্ট :

পাঁচতারা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে থার্টিফার্স্ট নাইটে জমকালো পার্টি ‘থার্টিফার্স্ট নাইট সেলিব্রেশন’ অনুষ্ঠিত হবে। এতে থাকছে আইটেম গানের তালে নাচ, তারকাদের পরিবেশনা, কনসার্ট, ফ্যাশন শো এবং লাইভ মিউজিক।

ইংরেজি নববর্ষ উদযাপনের এই অনুষ্ঠানে গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কানিজ সুবর্ণা। আইটেম ড্যান্স পরিবেশন করবেন সময়ের আলোচিত নায়লা নাঈম। আসরজুড়ে থাকবে দেশের প্রথম সারির মডেল ইমি, মারিয়া, আঁখি, মাশিয়াত ও ঝুমুরদের অংশগ্রহণে ফ্যাশন শো।

অনুষ্ঠানটি শুরু হবে রাত ৮টায়, চলবে মধ্যরাত পর্যন্ত। এই আয়োজন পরিচালনা করছে রূপকথা ইভেন্টস অ্যান্ড কমিউনিকেশন। জানা যায়, অনুষ্ঠানটির টিকিট পাওয়া যাচ্ছে রেডিসন হোটেলের লবিতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি