শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিষেধাজ্ঞার বাধ ভেঙ্গে উত্তাল কক্সবাজার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৫

Coxbazar-Focus-Bangla-400x260
ডেস্ক রিপোর্ট :

অজানাকে জানা, অচেনাকে চেনার আকাঙ্খায় মানুষের মন সদাই উন্মুখ। মুক্ত বিহঙ্গের মত ডানা মেলে মন ছুটে যেতে চায় সীমানা ছাড়িয়ে। প্রকৃতির অপরুপ শোভায় সুশোভিত এক বিশ্ব নন্দিত সমুদ্র সৈকত আমাদের কক্সবাজার যা মানুষকে হাতছানি দিয়ে ডাকে। যার ডাকে দেশ দেশান্তর থেকে যুগে যুগে মনের খোরাক যোগাতে ছুটে আসে ভ্রমণ পিপাসুরা।

আর তাই নিষেধাজ্ঞার বাধ ভেঙ্গেও থার্টি ফাস্ট নাইটকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার।

নিরাপত্তার স্বার্থে থার্টি ফাস্ট নাইট থেকে টানা ৬ দিন সন্ধ্যার পর কক্সবাজারে উন্মুক্ত মঞ্চে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রশাসনিকভাবে এমন  নির্দেশ দেয়াও পরও থার্টি ফাস্ট নাইটকে ঘিরে উত্তাল থাকছে কক্সবাজার।

আয়োজন করা হয়েছে টানা ৩ দিনের বিচ কার্নিভালের অনুষ্ঠান। এ উপলক্ষে পর্যটকের ঢল নেমেছে সমুদ্র সৈকতের শহরে। আর নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়েছে নানা উদ্যোগ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি