শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কঠোর কর্মসূচি নিয়ে বিএনপিতে দ্বিমত


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০১৬

4A515FBE-EE88-45D3-8065-2F471D73B584_cx0_cy13_cw0_mw1024_s_n_r1-400x225

ডেস্ক রিপোর্টঃ

পৌরসভা নির্বাচেন শেষ পর্যন্ত থেকেও বিএনপি কাঙ্খিত সাফল্য পায়নি। তাদের অভিযোগ নির্বাচনে কারচুপি হয়েছে। তবে তারা প্রমাণ করতে পারছে না নির্বাচনে কারচুপি হয়েছে। ইতোমধ্যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। তা করলেও তারা মনে করছে, এই নির্বাচনে অংশগ্রহণ করে লাভ হয়েছে । এদিকে এই নির্বাচনের ফল বিএনপি প্রত্যাখ্যান করলেও সরকার এনিয়ে মোটেই বিচলিত নয়। সরকার পরিকল্পনা মাফিক আরো একধাপ উৎড়ে গেছে। বিএনপি যাই বলুক না কেন সরকার নির্বাচনে জয় লাভ করেই খুশি।

বিএনপির সূত্র জানায়,  বিএনপি পৌর নির্বাচনে যে ফল ঘরে তোলার আশা করেছিল সেটা হয়নি। এই কারণে দলের ভেতরে কিছুটা হতাশা তৈরি হয়েছে। এরপরও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এই নির্বাচনের মাধ্যমে দলের জন্য তিন লাভ দেখছেন। তাদের ঘনিষ্ট সূত্র জানায়, তারা মনে করছেন, বিএনপি নির্বাচনে শেষ পর্যন্ত থেকে এটা জনগণ দেখেছে কেমন করে সরকার নীল নকশার নির্বাচন করেছে। বিএনপির প্রার্থীদের পরাজিত করেছে। তারা মনে করছেন, এতে করে জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় তারা কিছুটা ক্ষুব্দ। জনগণের এই ক্ষোভটাকে তারা আগামী দিনে কাজে লাগাতে চান। দ্বিতীয় লাভ হচ্ছে, বিএনপির এই নির্বাচনে থাকা খুব জরুরি ছিল। কারণ দশম সংসদ নির্বাচনে অংশ না নিয়ে যে দলের ভেতরে নেতা কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা ছিল। সেটা কিছুটা কেটে গেছে। বিএনপি যে দশম নির্বাচন বর্জন করে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সেটা প্রমাণ হয়েছে। তৃতীয়ত: এই নির্বাচনের মাধ্যমে দলের নেতা কর্মীদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। নির্বাচনে বিএনপির পক্ষে বেশি জয় না এলেও নেতা ও কর্মীদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে সরকারের প্রতি। এই ক্ষোভ আগামী দিনে আন্দোলনের জন্য সহায়ক হবে। সব মিলিয়ে এসব লাভ বিবেচনা করে বিএনপি ২০১৬ সালে নতুন করে এগোনোর চেষ্টা করবে। এই জন্য কি করে ২০১৬ সাল পার রবে সেই হিসাবে নতুন বছরের করণীয় নিয়ে রাজনৈতিক ক্যালেন্ডার তৈরি করেছেন খালেদা জিয়া ও তারেক রহমান। তারা আস্তে আস্তে এই সব কর্মসূচি দিবেন। পরিস্থিতি বিবেচনা করে ক্যালেন্ডারে কিছুটা পরিবর্তন আনবেন। তবে কর্মসূচি দেওয়া নিয়ে বিএনপি তাড়াহুড়া করতে চাইছে না।

বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, এখন নতুন করে ৫ জানুয়ারি উপলক্ষ্যে গণতন্ত্র হত্যা দিবস ও কালো দিবস হিসাবে কর্মসূচি দিতে চাইছে দল। আজ কালের মধ্যেই এই ব্যাপারে কর্মসূচি চূড়ান্ত করা হবে। তবে ৫ জানুয়ারি কঠোর কর্মসূচি দেওয়া নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে দ্বিমত রয়েছে। সিনিয়র নেতাদের কেউ কেউ মনে করছেন, বেশি কঠোর কর্মসূচি দিলে সেটা সফল করতে না পারলে সমস্যা হয়। সরকার কোন কর্মসূচি সফল করতে দিচ্ছে না। মাঠে নামলেই নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। সেই জন্য নতুন করে কঠোর কর্মসূচি না দেওয়াই ভাল মনে করছে। আর এক গ্রুপ মনে করছে, কঠোর কর্মসূচি দিতে হবে। খালেদা জিয়া আরো ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন। এর আগে গত বছর ৫ জানুয়ারি থেকে বিএনপি তিনমাস অবরোধ কর্মসূচি পালন করে। সরকার তাকে তার কার্যালয়ে কয়েকদিন তালাবন্ধ করে রাখে। ওই সময়ে বিএনপি অবরোধ ছাড়া তেমন কোন কর্মসূচি পালন করতে পারেনি। এবার এই কারণে বিভিন্ন দিক বিবেচনা করেই কর্মসূচি দিতে চাইছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে এখন গণতন্ত্র উধাও হয়ে গেছে। একদলীয় শাসনে জনগণ অতিষ্ট। তারা মুক্তি চাইছে। আর নতুন বছরে এই ফ্যাসিবাদকে পরাজিত করে গণতন্ত্র ফিরিয়ে  আনতে সবাইকে শপথ নিতে হবে। এটা করা কঠিন চ্যালেঞ্জ বলেও তিনি মনে করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, আমি বলতে পারি এই নির্বাচন সুষ্ঠু হয়নি। কারণ আমার পৌরসভায় বিএনপির জয় নিশ্চিত ছিল। এরপরও কি করা হয়েছে সেটা সবাই দেখেছে। দশ হাজার ভোটারের কাছে আমি নিজে গেছি। তিনি বলেন, এই নির্বাচনে আমাদেরকে ষড়যন্ত্র করে সরকার ও নির্বাচন কমিশন ঠকালেও এটা প্রমাণ হয়েছে যে সরকার আর সষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন করতে সক্ষম নয়। এটা দেশবাসি, আমাদের দলের নেতা কর্মীরা ও আন্তর্জাতিক মহলও দেখেছে। তাতে করে সরকার সাময়িকভাবে লাভবান হলেও আসলে লাভ আমাদেরই হয়েছে। এটা সময়ই বলে দিবে। সরকার যেটা করছে সেটা কোন ভাবেই ঠিক করছে না।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি নির্বাচনে যখনই পরাজিত হয় তখনই তারা নানা কথা বলে। এখনও তাই বলছে। এইভাবেতো হবে না। নির্বাচন সুষ্ঠু হয়েছে। জনগণের সরকারি দলের পক্ষে আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়ে বিজয় এনে দিয়েছে। জনগণ জানে যে তাদেরকে কি করতে হবে। আমরা এই জন্য জনগণকে ধন্যবাদ দিতে চাই। তারা এটাও বুঝে গেছে উন্নয়নের জন্য আওয়ামী লীগের উপরই তাদেরকে আস্থা রাখতে হবে। সেই জন্য তারা মেয়র ও কাউন্সিলর বেছে নিয়েছে। তারা জানে যে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা তাদের পছন্দের মেয়র ও কাউন্সিলররাই  এগিয়ে নিয়ে যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি