শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গ্লানিতে বছর পার ইসির


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০১৬

879879897-400x276

 

ডেস্ক রিপোর্টঃ

অন্যান্য বছরের মতো ২০১৫ সালেও নানা বিতর্ক-সমালোচনা ও গ্লানি নিয়ে পার করল নির্বাচন কমিশন (ইসি)। শেষ সময়েও কোনো অর্জন না থাকায় গ্লানি নিয়ে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রকিব কমিশনকে বিদায় নিতে হবে।

ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন থেকে শুরু করে পৌরসভা নির্বাচন নিয়েও নানা বিতর্ক-সমালোচনার জš§ দিয়েছে ইসি। সাংবাদিক লাঞ্ছনার ঘটনা, ফেলে আসা বছরে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র হিসেবে স্মার্টকার্ড দেওয়ার কথা বলে এলেও এক বছরেও তা দিতে না পারা, স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে দ্বৈত অবস্থান, নারী প্রার্থীদের জন্য গৃহস্থালীর প্রতীক বরাদ্দ, আঠারোর কম বয়সীদেরসহ ভোটার তালিকাভুক্ত করা নিয়ে দ্বন্দ্ব, গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কারে মাঠ কর্মকর্তাদের কাছে মতামত চাওয়া, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালু করতে না পারা, ভোটে বিধিলঙ্ঘন এবং মাগুরা ও টাঙ্গাইল উপনির্বাচন নিয়ে বছরজুড়ে আলোচনা-সমালোচনা ও বিতর্কে ছিল নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন ৯ ফেব্রুয়ারি ২০১২ সালে দায়িত্বগ্রহণ করেন। এরপরে রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার কারণে গ্রহণযোগ্যতা অর্জন করেছিল। কিন্তু উপজেলা, তিন সিটি নির্বাচন ও সর্বশেষ পৌর নির্বাচন নিয়ে সেই অর্জন ম্লান হয়ে গেছে। বর্তমান কমিশনকে সবচেয়ে খারাপ রেকর্ড নিয়ে বিদায় নিতে হবে।

বেশ কয়েটি নির্বাচনে নানা অনিয়মের পরেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন নির্বাচন শেষে বলেছেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে।

নাগরিকদের উন্নতমানের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দিতে এ বছরের শুরুতে ফ্রান্সের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ইসি। বছরের বিভিন্ন সময়ে ভোটার হওয়ার নাগরিকদের তা বিতরণের পরিকল্পনার কথা সে সময় জানানো হয়। মেয়াদের দুই তৃতীয়াংশ সময় পেরিয়ে এসেও স্মার্ট এনআইডি বিতরণ শুরু করতে না পেরে বছর শেষে এ প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে আরও দেড় বছর। ইসি বলছে, ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে তারা নাগরিকদের স্মার্টকার্ড দেবে। এতে রকিব কমিশনের আমলে স্মার্টকার্ড নাও হতে পারে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি