স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান পারভেজ সরকারকে গুলি করে হত্যার চেষ্টার সময় আলামিন নামের একজনকে স্থানীয় জনগণ হাতেনাতে ধরে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
শুক্রবার (১ জানুয়ারী) বিকেলে তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে এ ঘটনা ঘটে।
আটক হওয়া আলামিন সাবেক ছাত্রলীগ নেতা মাসুম হত্যা ও একটি অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি। মামলা নং ০৬/ ১৬-০৫-২০১৫ তারিখ।
তিতাস থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব দৈনিক পূর্বাশাকে জানান, আটক হওয়ার বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত জানিনা।

















































