শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাবি মানতে সরকারকে সময় বেধে দিল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৬

92bb88f7e9872208c6d7f4139bce5ada--400x259
ডেস্ক রিপোর্টঃ

অষ্টম জাতীয় পে-স্কেলে সম মর্যাদার দাবিতে আন্দোলনরত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সরকারকে আরো এক সপ্তাহ সময় দিচ্ছে। এ সময়ের মধ্যে দাবি না মানলে বাণিজ্যিক ব্যাংককে নিয়ন্ত্রণ ব্যবস্থাতে অচলবস্থা সৃষ্টির মত কঠোর কর্মসূচি দেবে। আর এ সম্পর্কিত ঘোষণা আসছে আগামী কাল ৬ জানুয়ারি। গতকাল রোববার সকালে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েল ফেয়ার কাউন্সিলের সভাতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

কাউন্সিলের সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা বলেন, পে স্কেলে সম মর্যাদার দাবিতে আন্দোলনের ১৪তম দিন সমাপ্ত হয়েছে। আমরা এখনো শান্তিপূর্ণ আন্দোলনে আছি। দাবি না মানলে আন্দোলনকে শান্তিপূর্ণ রাখতে পারবো না। তখন হয়তো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণমূলক কার্যক্রম ব্যহত হতে পারে।

বৈঠকের অপর একটি সূত্র জানায়, সরকার এত সুন্দর একটি পে স্কেল ঘোষণা করলেও সেখানে কৌশলে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন খাতকে ক্ষেপিয়ে তোলার ফাক-ফোকর রেখেছে। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা সরকারের উন্নয়ন বিরোধী লোকরাই এ রকম বৈষম্যমূলক পে স্কেল ঘোষণা করেছে বলে সুত্রটি জানায়। তারা চায়না শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সরকারের উন্নয়ণ যাত্রা অব্যাহত থাকুক। তারাই বাংলাদেশ ব্যাংকের মত একটি বিশেষায়িত প্রতিষ্ঠানকে সরকারের মুখোমুখি দাঁড় করাচ্ছে।

আন্দোলনের পরবর্তি কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অফিসার্স ওয়েলফোর কাউন্সিল কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সুত্র জানায়, অষ্টম পে-স্কেলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিসিএস কর্মকর্তাদের ন্যায় সম মর্যদার অষ্টম গ্রেড কার্যকরা করা, বাংলাদেশ ব্যাংকের প্রমোশন পাওয়া সর্বোচ্চ পদ নির্বাহী পরিচালকের গ্রেড-১ দেয়া, পে-স্কেলে বাংলাদেশ ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংককের মর্যাদা দেয়া এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে। ইতোমধ্যে তারা কর্মসূচির ১৪দিন অতিবাহিত করেছে।

সূত্রটি জানায়, আগামী ১৪ জানুয়ারির মধ্যে দাবি না মানলে, গণ ছুটিতে যাওয়া, নির্দিষ্ট সময়ের জন্য ক্যাশ বন্ধ রাখা, প্রেমেন্ট সিসটেম বন্ধ রাখা, ক্লিয়ারিং বন্ধ রাখা, আইটি ব্যবস্থা বন্ধ রাখাসহ ব্যাংলাদেশ ব্যাংকের মূল ভবনের বাইরে গিয়ে আন্দোলন করার মত কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি