শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কয়লা খনি থেকে গ্যাস উত্তোলন শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৬

ene_CBM_ExtractionSchematic
ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে আজ থেকে প্রথমবারের মত কোল বেড মাইনিং (সিবিএম) পদ্ধতিতে শুরু হচ্ছে মিথেন গ্যাস উত্তোলনের প্রথম ধাপের কাজ। বাংলাদেশে যে কয়েকটি কয়লা খনি আছে তার মধ্যে সর্ববৃহত কয়লা খনি জয়পুরহাটের জামালগঞ্জে শুরু হচ্ছে এই গ্যাস কূপ খনন। ১৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই কয়লা খনিতে মজুদের সম্ভাব্য পরিমাণ ১ হাজার ৫০ মিলিয়ন টন। রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলার অর্থায়নে এই কাজ চলবে।

কোল বেড মাইনিং পদ্ধতিটি আসলে কী বিবিসির এমন প্রশ্নে  পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ বলেন, সিবিএম হচ্ছে কোল বেড মিথেন পদ্ধতি। কয়লাতে প্রকৃতিগতভাবে মিথেন থাকে। কোল মাইনে একে হ্যাজাডার্ড ক্যাসি বলা হয়। যেহেতু কোল মাইন করে এটা নিচে গেছে। এই কয়লাতে যে গ্যাসটা থাকে সে গ্যাসটাকে আমরা তুলে নিয়ে আসি। সিবিএম পদ্ধতিতে কয়লাটা তার নিজ জায়গায় ঠিক রেখে আমরা শুধু গ্যাসটা তুলে নিয়ে আসব।

সিবিএম পদ্ধতিটা বাংলাদেশে এর আগে করা হয়েছে কিনা এ প্রসঙ্গে ইশতিয়াক আহমেদ বলেন, এটা এর আগে বাংলােেদশ করা হয় নাই কিন্তু পৃথিবীর অনেক দেশে করা হয়। যেমন কানাডা, অস্ট্রেলিয়া, ইউএস এমনকি ভারতের ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এসমস্ত জায়গায় সিবিএম সিস্টেম ব্যবহার করা হচ্ছে।

এখানে কয়টি কূপ খনন করা হবে এবং কি পরিমাণ অর্থ খরচ করা হবে এর উত্তরে ইশতিয়াক আহমেদ বলেন, এখন আমরা  যে ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) করব এর আওতায় তিনটি কূপ খননের জন্য প্রোগ্রাম আছে। আমরা এই স্টাডির জন্য ২৩ কোটি ৩৭ লাখ টাকার বাজেট আছে। এট টাকাটা ফিজিবিলিটি স্টাডি কন্ট্রাক্টে তারা ড্রিলিং করবে এর জন্য ব্যয় হবে। তাছাড়া অন্যান্য কিছু খরচ আছে যেমন যে জায়গাটা লিজ নিয়েছি তার জন্য খরচ হবে।

কতদিন লাগবে এই কাজ শেষ হতে এর উত্তরে ইশতিয়াক আহমেদ বলেন, একেকটা ড্রিলিংয়ের জন্য ৪০ দিন করে সময় লাগবে। তিনটা ড্রিলিংয়ের জন্য ১২০ দিন সময় লাগবে। একটা ড্রিলিং করার জন্য আবার রিমুভ করতে কিছু সময় লাগছে তার জন্য কিছুটা বাড়তি সময় লাগবে। আপাতত ড্রিলিং করে গ্যাসের মজুত কত তাছাড়া আরও কিছু দরকারি তথ্য বের করে ফাইনালি একটা রিপোর্ট দেবে।

জামালপুর কয়লাখনিকে দেশের সর্ববৃহৎ খনি বলা হয় সেখানে কী পরিমাণ কয়লার মজুদ আছে এর উত্তরে ইশতিয়াক আহমেদ বলেন, এখানে ১ বিলিয়ন মেট্রিকটনের বেশি কয়লার মজুত আছে। এই স্টাডিটা শেষ করলে তখন আমরা জানতে পারব কয়লা কোন স্তরে আছে। কয়লা স্তরে গ্যাসের যে উপস্থিতি সেটা আমরা বুঝতে পারব। আমরা ধারণা করছি এখানে ২৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যই আমাদের স্টাডিটা করা।

কয়লা খনিতে জমে থাকা গ্যাস উত্তোলনে গত বছরের ২১ জুন ভারতীয় একটি কোম্পানির সাথে একটি চুক্তি করে পেট্রোবাংলা।

১৯৬২ সাল থেকে ১৯৬৫ সালে করা একটি জরিপে জয়পুরহাটের জামালগঞ্জে কয়লা খনির সন্ধান পাওয়া যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি