শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভবন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৬

Untitled-1520131117213414চট্টগ্রাম প্রতিনিধি : নগরীতে ছয়তলা ভবন থেকে পড়ে শামসুল আলম(৭০) নামে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে খুলশি থানার আলফালাহ হাউজিং সোসাইটিতে এ ঘটনা ঘটে। নিহত শামসুল আলম কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার অঞ্জুখালী এলাকার মৃত মাওলানা এলাহবাদের ছেলে। তিনি মহেশখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন জানান, আলফালাহ হাউজিং সোসাইটির এস এ টাওয়ারের ছয়তলা থেকে শামসুল আলম নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন বলছেন তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আসলেই মানসিক ভারসাম্যহীন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি