বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার আসবে, কালো আইন বাতিল হবে, রেডিও-টিভির স্বায়ত্তশাসন নিশ্চিত করা হবে, দুর্নীতি আর দুঃশাসনের অবসান ঘটবে। এমন কতগুলা শর্তের মধ্যদিয়ে বাংলাদেশে ফিরে এসেছিল গণতন্ত্র। এরশাদ সরকারের পতনের পর কিছুটা হলেও গণতন্ত্রে চর্চা চলছিল। আওয়ামী ও বিএনপি বিভিন্ন ভাবে গণতন্ত্রের পথ রুদ্ধ করেছিল। বর্তমানে বাংদেশের গণতন্ত্র নিয়ে আবার প্রশ্ন দেখা দিয়েছে।
দেশে গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদের উত্থান হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন দেশের বিশিষ্টজন ও রাজনীতিকরা। মঙ্গলবার এক আলোচনা সভায় তারা বলেন, এটা দেশের জন্য শুভ লক্ষণ নয়। এ অবস্থা চলতে থাকলে দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। তারা এ ভয়ঙ্কর অবস্থা থেকে উত্তরণে সরকারকে নরম হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, দলমতের সবাইকে নিয়ে আলোচনায় বসুন। একটি জাতীয় সরকার গঠন করে নির্বাচনের ব্যবস্থা করুন।
মিয়ানমারে দীর্ঘ ২৫ বছর পর প্রথমবারের মত অনুষ্ঠিত নির্বাচনে বিজয় হতে চলছে গণতন্ত্রের। পতন ঘটেছে স্বৈরতন্ত্রের, গণতন্ত্রে ফিরেছে মিয়ানমার। গণতান্ত্রিক নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি আশাতীত ফলাফল নিয়ে আসতে চলছে ক্ষমতায়। দেশবাসির উল্লাসের সাথে বাড়ির পাশের গণতন্ত্র উৎসবে অন্তর থেকে অংশ নিয়েছে মিয়ানমারের প্রতিবেশিরাও। উল্লসিত জনতার এক সমাবেশে সূচি বলেছেন, এ সাফল্যে ‘গণতন্ত্রের জাগরণ’। বাংলাদেশেও স্বৈরাচারী এরশাদের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদের উত্থান হয়। ৫ই জানুয়ারির বিতর্কিত নির্বাচনের দ্বিতীয় বর্ষ উপলক্ষে মঙ্গলবার বিকালে নয়া পল্টনে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, মানুষ গুম করে, খুন করে রাজতন্ত্র কয়েম করার যে চেষ্টা আপনারা করছেন, আমার মনে হয় তা কোনো ভালো ফল বয়ে আনবে না। সরকার বিএনপি নেতাকর্মীদের ফাঁদে ফেলার জন্য কথায় কথায় নতুন আইন করছেন বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপরসন। তিনি বলেন, জনগণকে কখনো আটকানো যায় না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, গণতন্ত্র রক্ষা করার জন্য মানুষ পুড়িয়ে মারার দরকার নেই, দেশের সম্পদ নষ্ট করার দরকার নেই। আসুন আমরা সবাই মিলে সুষ্ঠু রাজনীতির সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাই।
মঙ্গলবার দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দ্বিতীয় বর্ষপূর্তির দিন ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালনের লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার উদ্দেশ্যে আশরাফ আরো বলেন, ‘আপনার অপকর্ম এ দেশের মানুষ কোনোদিন ভুলে যেতে পারে না। এবার সুষ্ঠু রাজনীতিতে পথে ফিরে আসুন। এতে করে আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে, আর ওই নির্বাচনে একটি মানুষেরও যেন প্রাণ দিতে না হয়।’
তিনি বলেন, ‘জনগণই আওয়ামী লীগের শক্তি। আমরা জনগণকে সঙ্গে নিয়ে দেশকে আরো শক্তিশালী করবো।’
এদিকে ২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ৫ই জানুয়ারির গণতন্ত্র হত্যা দিবসে বিরোধী দলের সভা সমাবেশে বাঁধা সৃষ্টির কঠোর নিন্দা করেছেন। তিনি বলেন, আপনারাও জানেন নির্বাচন দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য হয় নাই। ৫ই জানুয়ারি, ২৮ শে এপ্রিল ও ৩০ শে ডিসেম্বর পৌর নির্বাচনের কলঙ্ক বঙ্গোপসাগরের পানি দিয়েও মুছে ফেলা যাবে না। এ অবৈধ ক্ষমতা দখলকারী সরকার দেশকে বিরোধী দল ও মত শূন্য করার অপচেষ্টায় লিপ্ত। দেশের একদলীয় বাকশালের পদধ্বনি শোনা যাচ্ছে। গণতন্ত্র এখন নির্বাসিত।
জাগপা ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর জাগপা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দলীয়ভাবে জাতীয় পার্টি বিরোধী দল। আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নয়, বিরোধী দল হিসেবে বলছি, দেশে কোনো গণতন্ত্র নেই। এভাবে চলতে থাকলে দেশে কোনো বিরোধী দল থাকবে না।’ গত বছর ১৯ নভেম্বর রংপুরে তিনি এ কথা বলেন।
দেশ থেকে গণতন্ত্র ‘উধাও’ হয়ে গেছে দাবি করে সেই গণতন্ত্র পুনরুদ্ধারই নতুন বছরে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ জানুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। একদলীয় শাসনে অতিষ্ঠ জনগণ এই অবস্থা থেকে মুক্তি চাইছে। নতুন বছরে এই ফ্যাসিবাদকে পরাজিত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে শপথ নিতে হবে। ২০১৬ সালে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রকে পরাজিত করে গণতন্ত্রের বিজয় হবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ডাকা মহনগর দক্ষিণ সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছিলাম, সে গণতন্ত্র এখন টর্চ লাইট দিয়ে খুঁজতে হয়। মঙ্গলবার রাজধানীতে শ্যামপুর ও কদমতলি থানা জাতীয় পার্টি আয়োজিত গণতন্ত্রের জন্য শান্তি মিছিল শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।


























































