রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১০ লাখ পিস ইয়াবা উদ্ধার, ট্রলার মালিকসহ আটক ৮


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০১৬

Yaba_banglanews24_529928029
চট্টগ্রাম প্রতিনিধি :

গভীর সাগরে একটি ট্রলারে বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

বুধবার ভোররাতে পরিচালিত এ অভিযানে ট্রলারের মালিকসহ আটজনকে আটকও করা হয়। ট্রলারটিও র‌্যাবের হাতে আটক রয়েছে।

র‌্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি জানান, বিকাল তিনটায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা পাচার বন্ধে সড়কপথে আইনশ্ক্সৃখলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেওয়ায় সম্প্রতি পাচারকারী চক্রটি সমুদ্রপথকেই বেছে নিয়েছে নিরাপদ রুট হিসেবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি