সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যুদ্ধাপরাধের ৬ মামলার চূড়ান্ত রায়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০১৬

jamat6

ডেস্ক রিপোর্টঃ

জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায়ের মধ্য দিয়ে মোট ৬টি মামলায় চূড়ান্ত রায় দেয়া হয়। এর আগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান,  বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায় দেয়া হয়।

এছাড়া শুনানি চলার মধ্যেই মুক্তিযুদ্ধকালীন জামায়াত আমির গোলাম আযম ও বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের মৃত্যু হওয়ায় তাদের আপিলের নিষ্পত্তি হয়ে গেছে। ছয়টি মামলার মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদী ছাড়া সবার মৃত্যুদ- দেয়া হয়েছিল এবং কার্যকর করা হয়েছে।

২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত রায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ হলে ওই বছর ১২ ডিসেম্বর দ- কার্যকর করা হয়।

ঠিক এক বছর পর আপিলের দ্বিতীয় রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদ- দেয় আপিল বিভাগ। ৩১ ডিসেম্বর সাঈদীর চূড়ান্ত রায় প্রকাশিত হয়। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হওয়ায় পর রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করবে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০১৩ সালের ৩ নভেম্বর আপিল বিভাগ তৃতীয় রায়ে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে সর্বোচ্চ সাজা দিলে ২০১৪ সালের ১১ এপ্রিল তার ফাঁসি কার্যকর করা হয়।

২০১৫ সালের বছর  ১৬ জুন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ই বহাল রাখে আপিল বিভাগ। আর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় আসে ২৯ জুলাই। গতবছর ২১ নভেম্বর রাতে একইসঙ্গে তাদের দুজনের দ- কার্যকর করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি