রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘুষ ও রাজনীতিকরণে সরকারি সেবা ব্যহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৬

masud-si_2466-400x266

ডেস্ক রিপোর্টঃ

বিশেষজ্ঞদের মতে প্রশাসনে দুর্নীতি ও রাজনীতিকরণের কারণে কোনো অগ্রগতি হচ্ছে না ভূমি অফিস, পুলিশ স্টেশন এবং হাসপাতালসহ মাঠ পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানগুলোতে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, পুলিশ স্টেশন ও ভূমি অফিস কর্মকর্তাদের ঘুষ দেয়া ছাড়া জনগণ খুবই কম সেবা পেয়ে থাকে। উর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর পর্যবেক্ষণ ব্যবস্থার অভাবে শহর ও প্রত্যন্ত অঞ্চলে এটা ‘ওপেন সিক্রেট’ হয়ে দাঁড়িয়েছে।
একজন শাসন বিশেষজ্ঞ বলেন, দেশব্যাপি সরকারি অফিসে নি¤œমানের সেবার জন্য প্রশাসন ও স্থানীয় নেতৃত্বে রাজনীতিকরণই দায়ী।
তবে অনেকে বলছেন, কৃষিসেবার ক্ষেত্রে অন্যান্যের চেয়ে সেবা প্রদানের মান বেড়েছে এবং কৃষি বিভাগ এ খাতে ধারাবাহিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে।
নীলফামারী থেকে আবদুল হামিদ বলেন, কেউই অতিরিক্ত টাকা প্রদান ছাড়া সেবা পায় না। এখানে যে কেউ সম্পত্তির মিউটেশন অথবা ভূমি রেজিস্ট্রেশন করতে আসলে স্বাভাবিক পরিবর্তন ছাড়াই তাকে কমপক্ষে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা ঘুষ দিতে হয়।
ব্যবসায়ী হামিদ তার সাম্প্রতিক অভিজ্ঞতা সম্পর্কে বলেন, কিশোরগঞ্জ সাব-রেজিস্টার অফিসে ঘুষ দেয়া ছাড়া তিনি একটি ভূমি রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করেন। অবশেষে অতিরিক্ত টাকা ছাড়া কাজ করতে ব্যর্থ হন তিনি।
একজন সরকারি কর্মকর্তা বলেন, দেশের অন্যান্য অংশের চেয়ে ঢাকা এবং ঢাকার আশেপাশে ঘুষ প্রদানের মাত্রা অনেক বেশি। ভূমি কর্মকর্তাদের এসব পদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘুষ দিতে হয়। আর এ কারণে কোন গ্রাহকই ভোগান্তি থেকে নিস্তার পান না বলে জানান তিনি।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, এটা স্পষ্ট যে, সরকারি অফিসে ঘুষ ও জনগণের হয়রানির ঘটনা যথারীতি অব্যাহত রয়েছে।
তিনি বলেন, কঠিন বাস্তবতা, জনগণকে কিছু ফ্রি মৌলিক সেবার জন্য টাকা প্রদান করতে হয়। বিশেষ করে স্বাস্থ্য ও ভূমি সংশ্লিষ্ট সেবার জন্য অতিরিক্ত টাকা প্রদান করতে হয়।
ইফতেখারুজ্জামান আরও বলেন, স্বজনপ্রীতি পুলিশসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারিদের পেশাগত সততায় মারাত্মক প্রভাব ফেলছে। যদিও তিনি বিশ্বাস করেন, চলমান ডিজিটাল সুবিধায় ভূমি ব্যবস্থাপনা প্রক্রিয়ায় কমসময় লাগবে যা ইতিবাচক পরিবর্তন আনবে এবং সরকার যে কোন মূল্যে এ প্রক্রিয়া সম্পন্ন করবে।
রাজনীতিকরণ ও দুর্নীতি মাঠ পর্যায়ে সরকারি সেবা প্রদানে ক্ষতি করছে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম জানান, এটা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপরে ব্যাপকভাবে নির্ভর করছে।
এ শীর্ষ আমলা দাবি করেন, সার্বিক শাসনের পরিস্থিতির উন্নতি হচ্ছে। বর্তমানে ঢাকা এবং এর আশপাশের চেয়ে ঢাকার বাইরের ভূমি অফিসগুলো ভাল সেবা দিচ্ছে।
যদিও তিনি বলেন, মাঠ পর্যায়ে সরকারি কর্মকা-ের সার্বিক সমন্বয়ের জন্য জেলা প্রশাসকগণ দায়বদ্ধ। তারা যদি উম্মুক্ত শুনানিতে জনগণের কাছ থেকে কোন অভিযোগ পান তাহলে তারা ব্যবস্থা নিতে পারেন।
সাবেক জনপ্রশাসন অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, গত দশকে ভূমি রেকর্ড ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তবে এটাও সত্য যে, জনগণ এখনও সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারিদের ঘুষ দেয়া ছাড়া ভূমি রেজিস্ট্রেশন অথবা সম্পত্তির মিউটেশনের মতো কোনো সেবা পায় না।
তিনি বলেন, ডিজিটাল ব্যবস্থা কিছু এলাকার সেবা উন্নত করেছে। কিন্তু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের কারণে জনগণ এখনও এর পুরো সুবিধা পাচ্ছে না।
সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে প্রত্যন্ত অঞ্চলে কোর্ট অনেক দূরে হওয়ার সুযোগে টাকার বিনিময়ে স্থানীয় জনগণের মাঝে বিভিন্ন বিবাদ মীমাংসার ক্ষেত্রে স্থানীয় পুলিশ জড়িয়ে পড়ছে।
স্থানীয় এ প্রশাসন বিশেষজ্ঞ আরও বলেন, উপজেলা পর্যায়ে কোর্ট না থাকার সুযোগে পুলিশ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে।
সম্প্রতি ঢাকায় এক পুলিশ কর্মকর্তার হাতে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তাকে নির্যাতনের ঘটনার উদ্ধৃতি দিয়ে সাবেক এ আমলা বলেন, দেশব্যাপি পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এমন ধরনের অনেক অভিযোগ রয়েছে। অসভ্য এসব পুলিশ কর্মকর্তাদের খুবই কম শাস্তি দেয়ার কারণে এ চিত্রের ক্রমাবনতি হচ্ছে।
গত রোববার বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে নির্যাতন ও ক্রসফায়ারের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করার অভিযোগে শনিবার তাকে বরখাস্ত করা হয়।
পুলিশের বিরুদ্ধে অপরাধের অভিযোগ সম্পর্কে সহকারি পুলিশ মহাপরিদর্শক নজরুল ইসলাম বলেন, পুলিশ তার সদস্যদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকা-ের অভিযোগের প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সব সময়ই ব্যবস্থা নিয়ে আসছে। যদি আমাদের কোনো সদস্যকে কোনো অপরাধে জড়িত পাওয়া যায় তাহলে তাদের বহিস্কার অথবা প্রমোশন বাতিল করে থাকি।
নিউ এইজ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি