বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এসআই মাসুদ বরখাস্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৬

masud2-400x264

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনের ঘটনায় মোহম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার সাংবাদিকদের এ তথ্য জানান।

৯ জানুয়ারি (শনিবার) রাতে রাব্বীকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তুলে নিয়ে নির্যাতন করে মোহাম্মদপুর থানার একটি টহল দল। সে সময় তাকে শারীরিকভাবে নির্যাতন এবং পাঁচ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও সাবেক সংবাদকর্মী গোলাম রাব্বী।

এ বিষয়ে পরদিন ১০ জানুয়ারি (রোববার) সকালে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন রাব্বি। ১১ জানুয়ারি মাসুদকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি