বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানের অনুরোধে পাট রপ্তানিতে রাজি বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৬

images34

ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তান অনুরোধ করার পর দেশটিতে পূর্বের বুকিং করা ১১ হাজার মেট্রিকটন পাট রপ্তানি করতে রাজি হয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার পাকিস্তানের শিল্প সূত্র জানায়, গতবছরের নভেম্বরে বাংলাদেশ সরকার দেশটিতে পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এ ঘোষণা দেয়ার আগে পাকিস্তানি আমদানিকারকরা এ ১১ হাজার টন পাটের চালানের অর্ডার দেয়।

এক ব্যবসায়ী জানান, ইসলামাবাদ বাংলাদেশের সাথে সঠিক পদ্ধতিতে এ ইস্যু নিয়ে আলোচনা না করার কারণে পাট প্রস্তুতকারকরা কাঁচামালের অভাব বোধ করছেন। এ পাট না পাওয়া পর্যন্ত তারা পরিপূর্ণ উৎপাদনে যেতে পারছেন না বলেও জানান।

তবে আপতত বাংলাদেশ থেকে পূর্বের বুকিং করা ওই ১১হাজার টন পাট রপ্তানি করা হবে।

সূত্র: ন্যাশন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি