শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশের ভেতরে শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৬

551-400x244

ডেস্ক রিপোর্টঃ

পুলিশের ভেতরে শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে। তাদের এই ধরনের কর্মকা- মাতব্বরি মনোবৃত্তিরই বহিঃপ্রকাশ। এ ধরনের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থার দৃষ্টান্ত সৃষ্টি করতে না পারলে এ নির্যাতনের ঘটনা একের পর এক ঘটতেই থাকবে।  বিশিষ্ট বুদ্ধিজীবী, আইনজ্ঞ ও রাজনীতিকেরা এমন মতামত ব্যক্ত করেন।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সাধারণ মানুষকে নির্যাতন করে পুলিশ পার পেয়ে যেতে পারে বলেই বারবার এমনটি ঘটছে। বলা হয়ে থাকে, যারাই অপরাধ করে, অভিযুক্ত সেই পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু বাস্তব দৃশ্যমান নয়। দৃশ্যমান কোনো উদাহরণ দেখি না আমরা। দলীয়করণও একটি সমস্যা। দলীয়করণের কারণেও অপরাধী পুলিশ সদস্যরা পার পেয়ে যায়। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এই দলীয়করণ করার কারণে তাদের সাত খুন মাফ হয়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল বলেন, পুলিশের যেসব সদস্য এরকম আচরণ করছে তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দেওয়া উচিত। পুলিশের পদোন্নতি, পদায়ন ও নিয়োগ দেওয়া হচ্ছে সেখানে যেন মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ নিয়োগ দেওয়া হয়। আর কোনো বিশেষ জেলাকে প্রাধান্য না দিয়ে শুধু যোগ্যতার ভিত্তিতে পুলিশ প্রশাসন সাজানো। পুলিশকে রাজনৈতিকভাবেও যাতে ব্যবহার না করা হয়।

আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক শ. ম. রেজাউল করিম বলেন, সার্বিকভাবে পুলিশ নিয়ন্ত্রণহীন নয়। তবে পুলিশের অনেক সদস্যের অপরাধের কঠোর শাস্তি, কারাগারে প্রেরণ, জেল-জরিমানা হওয়ারও রেকর্ড রয়েছে। তবে যে বিষয়টি এখানে সবচেয়ে লক্ষ্যণীয় তাহলো, পুলিশের নি¤œ পর্যায় থেকে শুরু করে পদস্থ পর্যায় পর্যন্ত মনিটরিং, দেখভাল, তত্ত্বাবায়নের কাজটি যথাযথভাবে হয় না বলে আমার কাছে প্রতিয়মান হয়। কোনো কোনো ক্ষেত্রে অপরাধ সংঘটনকারী পুলিশ সদস্য বা কর্মকর্তারা নানা উপায়ে কর্তৃপক্ষের আনুকূল্য পেয়ে দায়মুিক্ত পেয়ে যায়। এই দায়মুক্তি কখনো কখনো অসাধু, অনৈতিকতা অথবা বিশেষ প্রভাবের দ্বারা হয়। ফলে ওই ধারাটি এখনও প্রভাব বিস্তার করছে।

যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনের পর থেকেই পুলিশের ওপর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অতি উৎসাহী কর্মকর্তার ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছে ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে। কারণ জনগণের সমর্থন যখন থাকে না, তখন পেটোয়া বাহিনী ছাড়া বিকল্প কোনো পথ থাকে না ক্ষমতা দীর্ঘায়িত করার।

তিনি বলেন, পুলিশ প্রশাসনের সকল কর্মকা-, তাদের কোড অব কন্ডাক্টের ব্যতিক্রম কিছু ঘটলে যেন আইনের মুখোমুখি করা হয়। তাহলে প্রাথমিক শুরু হতে পারে শুদ্ধতা আনয়নের। একটা সময় হয়তো তাদেরকে রাষ্ট্রের পুলিশ কিংবা সাধারণ মানুষের পুলিশ হিসেবেই দেখতে পাবে সাধারণ মানুষ। তখন আর পুলিশ মানুষের রাজা থাকবে না, মানুষের বন্ধু হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি