শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গোমতী নদী থেকে মাটি কাটাঁ ও বালু উত্তোলনের অভিযোগে ২ জনকে অর্থ জরিমানা ও সাজাঁ প্রদান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৬

arrest_472268402

স্টাফ রিপোর্টারঃ

অবৈধভাবে গোমতী নদীর পাড়ের মাটি কাটাঁ ও নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে জাকির ও দুলাল নামের দুই ব্যক্তিকে ২ লক্ষ টাকা করে জরিমানা , অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রামমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রউফ তালুকদার।

এ সময় সরকারি কর্মকর্তার কাজে বাধাঁ প্রদানের অভিযোগে দন্ডবিধি ১৮৮ ধারা অনুযায়ী এই দুই ব্যক্তিকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রামমান আদালত। এছাড়া উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর ও অন্যান্য উপকরণ আটক করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে ১৪ জানুয়ারী দুপুরে গোমতি নদীর টিক্কাচর ব্রিজের উভয় পাশে ভ্রামমান আদালত এ অভিযান পরিচালনা করেন।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল দৈনিক পূর্বাশাকে জানান, গোমতী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পাড়ে মাটি কাটাঁর ঘটনা ঘটছে। এটি প্রতিরোধে নিয়মিত ভ্রামমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি