শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২০১৫ সালে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত ১৯২


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০১.২০১৬

hotha
ডেস্ক রিপোর্টঃ

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে মারা গেছেন ১৯২ জন। এর মধ্যে শুধু ক্রসফায়ারে নিহত ১৪৬ জন।

এছাড়া বিভিন্ন বাহিনীর পরিচয়ে ৫৫ জনকে আটক করা হলেও তা স্বীকার করেননি কেউ। প্রতিবেদনে বলা হয়, পরিবার ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অনুযায়ী আটক ৫৫ জনের মধ্যে ৮ জনের মরদেহ পাওয়া গেছে, পাঁচ জন ফিরে এসেছেন আর সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিভিন্ন বাহিনীর হাতে নিহতদের মধ্যে র‍্যাবের ক্রসফায়ারে ৫০ জন, পুলিশের হাতে ৭০, গোয়েন্দা পুলিশের হাতে ১৪, সেনাবাহিনীর হাতে ছয় জন, যৌথ বাহিনীর হাতে দুজন, র‍্যাব-বিজিবির হাতে একজন, র‍্যাব-পুলিশ যৌথভাবে একজন ও আনসার বাহিনীর হাতে একজন নিহত হয়েছে।

এছাড়া পুলিশ নির্যাতনে সাত জন, গোয়েন্দা পুলিশের নিযর্কতনে একজন, র‍্যাবের নির্যাতনে দুজন ও বিজিবির নির্যাতনে একজন মারা গেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি