ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ তিন হাজার শ্রমিক নেবে এশিয়ার ধনী দেশ ব্রুনাই। এ নিয়ে স্থানীয় এক কোম্পানির সঙ্গে সম্প্রতি চুক্তিতে পৌঁছেছে দেশটি।
গত ১২ জানুয়ারি মঙ্গলবার ঢাকার বনানিতে ব্রুনাইয়ের নিয়োগ সংস্থা জেবিএস ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ‘রহমান ওভারসিস বাংলাদেশ’এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে জেবিএসের ব্যবস্থাপনা পরিচালক হাজি সালবিয়া বিনতে হাজি আওয়অং এবং রহমান ওভারসিসের পক্ষে এস এম জিল্লুর রহমান স্বাক্ষর করেন। ব্রুনাইয়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ থেকে এসব শ্রমিক নেয়া হবে বলে জানা গেছে।

























































