সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


না.গঞ্জে ৫ জনকে গলা কেটে হত্যা, আটক ২


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০১.২০১৬

22b12257b944bee7cd0b895aeea4daa4--500x331

ডেস্ক রিপোর্টঃ

নারায়ণঞ্জের বাবুরাইলের একটি বাড়িতে শিশুসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এদিকে গুরুত্বপূর্ণ ‍আলামত সংগ্রহ করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) একটি ক্রাইম সিন টিম।

শনিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তারা (ক্রাইম সিন টিম) ঘটনাস্থলে আসে। এ দলে নেতৃত্ব দেন সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুস সালাম। তারা আলামত সংগ্রহের কাজ করেন।

এদিকে ওই দু’জনকে রাত আনুমানিক ১১টার দিকে আটক করা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন জানান, দুইজনকে আটক করা হয়েছে। তারা পরিবারের সদস্য।

তিনি জানান, ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্যই মূলত ওই বাসার কাছ থেকে তাদের আটক করেছে ডিবি পুলিশ। তার মধ্যে একজন নিহত তাসলিমার খালাতো ভাই দেলোয়ার।

তবে বাকি একজনের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এবং তথ্য প্রাপ্তি ও তদন্তের স্বার্থে নিহত তাসলিমার মা মোরশেদাকেও ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে।

এর আগে জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিউদ্দিন জানান, আমরা ধারণা করছি পারিবারিক বিরোধ নিয়েই এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। আশা করছি কয়েকদিনের মধ্যে রহস্য উদঘাটন সম্ভব হবে। ঘাতকেরা ঘরের কোন কিছুতে হাত দেয়নি। ঘরের কোন ক্ষতিও করেনি। যারা হত্যা করেছে তারা অপেশাদার খুনি বলেই আমাদের মনে হয়েছে এবং তারা পূর্ব পরিচিত। কারণ, একজন প্রাপ্ত বয়স্ক যুবকের উপস্থিতিতে যারা এ ঘটনা ঘটিয়েছে তারা পূর্ব পরিচিত হিসেবেই কক্ষে প্রবেশ করেছিল।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মোহাম্মদ আলী জানান, ঘটনাটি দিনের বেলা যেকোন সময়ে ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। অপরাধীরা হত্যাকা- ঘটিয়ে বাইরে থেকে তালাবদ্ধ কর পালিয়ে গেছেন।

শনিবার রাত ১২টায় এ দুইজন ঘটনাস্থলের পাশে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ঘটনাস্থলে পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) একটি ক্রাইম টিম তদন্তের কাজ শুরু করেছে। রাত সাড়ে ১১টার দিকে সিআইডির এএসপি আবদুস সালামের নেতৃত্বে এ টিম আলামত সংগ্রহের কাজ করছেন।

এর আগে রাতে ২নং বাবুরাইল এলাকার ইসমাইল হোসেনের মালিকানাধীন ‘আশক ভীলা’ নামের ৬ তলা ভবনের নিচতলায় হত্যাকা-ের ঘটনা ঘটে।

নিহতরা হলেন তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোটভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়া (২৫)।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিনসহ র‌্যাব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

হত্যাকা-ের ঘটনায় দুজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ হাজী ওবায়েদুল্লাহ জানান, তিনি খবর পেয়ে ওই কক্ষের ভেতরে প্রবেশ করেছিলেন সেখানে একটি কক্ষে ৩ জনের লাশ ও অপরকক্ষে ২ জনের লাশ দেখতে দেখতে পেয়েছেন। তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি