শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আতঙ্কের জনপদ নারায়ণগঞ্জ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৬

7murder_0_0-400x250

ডেস্ক রিপোর্টঃ

একের পর এক রহস্যময় হত্যাকান্ডে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন বিচারহীনতার সংস্কৃতি আর আইনের শাসনে অভাবে বাড়ছে এই নৃশংসতা। তবে আইন শৃঙ্খলাবাহিনীর দাবি অপরাধ ঠেকাতে সচেষ্ট তারা।

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় তোলপাড় সৃষ্টি করেছিল সারাদেশে। অভিযুক্তরা ধরা পড়লেও শেষ হয়নি বিচারকাজ।

শেষ হয়নি মেধাবী শিক্ষার্থী তকী হত্যার বিচারও । এই মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া আসামীও জামিনে মুক্তি পেয়েছে।

শনিবার রাতে ফের গণমাধ্যমের শীর্ষ খবর, নারায়গঞ্জের বাবুরাইলে একই পরিবারে পাঁচজন খুনের ঘটনা। এসব ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পরিণত হয়েছে এক আতঙ্কের জনপদে।

নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন বিচার না হওয়ার সংস্কৃতি আর আইনের শাসনের অভাবে বাড়ছে অপরাধ প্রবণতা। এছাড়াও অপরাধীদের প্রশ্রয় দেয়ার অভিযোগ রয়েছে প্রভাবশালীদের বিরুদ্ধে।

তবে আইন-শৃঙ্খলাবাহিনীর দাবি, অপরাধ দমনে সবসময় তৎপর তারা। এছাড়াও সব হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনায় প্রতিশ্রুতি দিয়েছে এ বাহিনী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি