রবিবার,৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রওশনকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৬

 

raushon-ershad_99096-400x266

নিজস্ব প্রতিবেদক : বিরোধী দলের নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।

সোমবার রাতে রওশনের গুলশানের বাসায় এক রুদ্ধদ্বার বৈঠক শেষে এ ঘোষণা দেন দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

বৈঠকে দলীয় সংসদ সদস্য ও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। বাবলু জানান, দলীয় এমপি ও প্রেসিডিয়ামের বৈঠকে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেননি বাবলু। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, চেয়ারম্যান নিষ্ক্রীয় হলে অন্য একজনকেতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে হবে।

এদিকে রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করাকে অবৈধ বলে উল্লেখ করেছেন দলের সভাপতিম-লীর সদস্য জি এম কাদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি