শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্ব ইজতেমায় বাংলাদেশের তারকারা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৬

da
ডেস্ক রিপোর্টঃ

ভক্তরা জানেন ওমরাহ হজ পালন করেছেন চিত্রনায়ক শাকিব খান। এবার বিশ্ব ইজতেমায়ও যোগ দিলেন তিনি। তুরাগ তীরে ইজতেমার দ্বিতীয় পর্বে শনিবার ছিলেন তিনি। তার সঙ্গে যোগ দিয়েছিলেন জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। তারা ছিলেন ভিআইপি অংশে। তাদেরকে সঙ্গ দেন মুফতি ওসামা।

পারিবারিক সূত্র জানায়, ধর্মকর্ম সম্পাদনে শাকিব কখনও আলসেমি করেন না। এ কারণে শত ব্যস্ততার মাঝেও বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন। বিশ্ব ইজতেমায় নামাজ ও দোয়া আদায় করেছেন তিনি।

অন্যদিকে মিশার ব্যাপারেও একই কথা বলা যায়। তিনিও পবিত্র ওমরাহ পালন করেছেন। নিজেকে ধর্মভীরু মানুষ বলেই মনে করেন তিনি। রূপালি পর্দায় শাকিব-মিশা যা-ই করেন না কেন সেটা পেশার খাতিরে। ব্যক্তিজীবনে এ দুই তারকা ভালো মানুষ হিসেবেই পরিচিত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি