রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স ৬০ বছরেই সীমাবদ্ধ থাকছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৬

104660_1411-400x250
ডেস্ক রিপোর্টঃ

মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স বাড়ছে না। বিষয়টি নাকচ করেছে মন্ত্রিসভা। ফলে তাদের চাকরি পূর্ব নির্ধারিত ৬০ বছরেই সীমাবদ্ধ থাকলো।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

এছাড়াও বৈঠকে জাতীয় ই-সেবা আইন ২০১৫ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এর আগে উচ্চ আদালত থেকে মুক্তিযোদ্ধা কর্মচারীদের চাকরি থেকে অবসর নেওয়ার বয়সসীমা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধারণা, এই মুহৃর্তে মুক্তিযোদ্ধা গণকর্মচারীর সংখ্যা পাঁচ থেকে সাত হাজার। ২০১০ সালে মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়। পরে সাধারণ সরকারি কর্মচারীদের অবসরের বয়সসীমাও দুই বছর বাড়ানো হয়। এ অবস্থায় মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৬০ করার দাবি ওঠে। শেষ পর্যন্ত ২০১৩ সালে সরকার মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬০ বছর করে।

পরে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের অবসরের বয়স আরো বাড়ানোর জন্য উচ্চ আদালতে যান কয়েকজন মুক্তিযোদ্ধা সরকারি কর্মচারী। উচ্চ আদালত মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা বাড়ানোর রায় দেওয়ার পরই অনেক মুক্তিযোদ্ধা কর্মচারী নতুন করে চাকরিতে যোগদানের জন্য চেষ্টা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি