ডেস্ক রিপোর্টঃ
জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থন দেওয়া সিঙ্গাপুরে ২৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। গত বছরের বিভিন্ন সময় তাঁদের আটক করা হয়। এর মধ্যে ২৬ জনকে বাংলাদেশে ফেরতও পাঠানো হয়েছে।
আজ সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই বাংলাদেশিরা নগর রাষ্ট্রটির বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেন।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কঠোর অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের অধীনে ওই ব্যক্তিদের আটক করা হয়েছিল। তারা সবাই সন্ত্রাসী সংগঠনগুলোর সশস্ত্র জিহাদের মতাদর্শ সমর্থন করতেন।























































