শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কল্যাণপুরে বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ চলছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৬

bosti-p1
ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর কল্যাণপুরে বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বস্তিবাসীর ধাওয়া ও পাল্টাধাওয়া চলছে।

বাংলাদেশ হাইজ বিল্ডিং রিসার্স ইনস্টিটিউটের দাবি তাদের  জায়গায় পোড়া বস্তি নামের এ বস্তিটি গড়ে উঠেছে। বস্তিটিতে মোট ৪ হাজার ঘর ও ৫০ হাজার মানুষের বসবাস রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে এই বস্তিটি উচ্ছেদের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু বস্তিবাসী উচ্ছেদের প্রতিবাদে বস্তিবাসীরা প্রতিরোধ গড়ে তুলেছেন। বস্তির সদস্যরা লাঠি এবং ইট-পাটকেল নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছেন। যার ফলে পুলিশ পিছু হটে গেছে। বস্তিসীরা মারমুখি অবস্থানে রয়েছেন। যে কোন মুল্যে তারা বস্তি উচ্ছেদ হতে দেবে না বলে জানিয়েছেন তারা।

বস্তিবাসীদের বক্তব্য হচ্ছে এই বস্তি উচ্ছেদের ব্যাপারে হাইকোর্টে একটি স্থিতিবস্তা রয়েছে। তারা অভিযোগ করছেন এই স্থিতিবস্থা ভঙ্গ করে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। তাদের কোন ধরনের নোটিশ দেয়া হয় নাই। যার ফলে এই বস্তিতে থাকা ২০ হাজার মানুষ বেকায়দায় পরে গেছে।

এখন এখানে বেশ উত্তেজনাকর পরিস্থিতি চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি