শনিবার,৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » যাত্রাবাড়ী থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ


যাত্রাবাড়ী থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৬

108682
ডেস্ক রিপোর্টঃ

নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানার ওসি অবনীশঙ্করসহ পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার নারী ও শিশু আদালত-২ এই নির্দেশ দেয়।

এরআগে গত ৩ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালির একটি বাসায় এক নারীকে শ্লীলতাহানি করেন ওই থানার ওসি অবনীশঙ্করসহ পাঁচজন পুলিশ।

এরপর গতকাল বুধবার দুপুর দুইটার দিকে নারী ও শিশু আদালত-২-এ পুলিশ কর্মকর্তা অবনীশঙ্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ‘নির্যাতিত’ নারীর আইনজীবী অ্যাডভোকেট জামাল উদ্দিন।

নারী ও শিশু আদালত-২-এ ওই মামলার আংশিক শুনানিও হয়েছে।

তবে আদালতে এখনো এই অভিযোগটি রেকর্ডভুক্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি