শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চলচ্চিত্র ব্যক্তিত্ব কে এম আর মঞ্জুর আর নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০১৬

112312_k-r-manjur
ডেস্ক রিপোর্টঃ

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক কে এম আর মঞ্জুর আর নেই। আজ দিবাগত রাত তিনটায় তিনি নিজ বাসাতেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। এর আগে তিনি রাজধানীর ইউনাইটেড ও অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেন। কিন্তু রোববার ভোরবেলা তাকে প্রথমে ইউনাইটেড এবং পরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আনার পর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এবং ভোরবেলা নিজ বাসায় আনার পর তিনি ইন্তেকাল করেন।খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক পরিবেশক সমিতির উপদেষ্টা কমিটির আহব্বায়ক নাসিরউদ্দিন দিলু।  উল্লেখযোগ্য সংখ্যক ভালো ছবির প্রযোজক এম আর মঞ্জুর দীর্ঘদিন বাংলদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ও উত্তরা ক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন । কে এম আর মঞ্জুর একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একজন ব্যক্তিত্ব। তিনি একাধিকবার এই পুরস্কার অর্জন করেন মুক্তিযুদ্ধ ও আমাদের জীবনধর্মী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে। তার প্রোডাকশন হাউস থেকে ‘দাঙ্গা’,‘সিপাহি’, ‘আমার প্রেম আমার অহংকার’সহ বেশকিছু জনপ্রিয় ছবি দর্শকরা উপভোগ করেন। তার দুই ছেলে ও তিন মেয়ে। এফডিসিতে মঙ্গলবার তার মরাদেহ আনা হবে। একজন সফল চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে একাধিকবার চলচ্চিত্রের প্রাণ সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির মহাসচিব ও সভাপতির দায়িত্ব পালন করেন। সেইসঙ্গে বাংলাদেশ ফিল্ম ক্লাবের তিনবারের সফল সভাপতি তিনি। চলচ্চিত্রের ক্রান্তিলগ্নে বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে বিভিন্ন সংগঠন থেকে পুরস্কৃত হয়েছেন। তিনি ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন এফবিসিসিআইয়ের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। একজন সফল প্রদর্শক হিসেবে তাঁর বেশ সুনাম ছিল। তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন। তিনি ঢাকার অভিজাত অভিসার, নেপচুন, আগমন ও অতিথি সিনেমাহলের সত্ত্বাধীকারী ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি