শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


চাঁদপুরে দুই শতাধিক শিশু হাসপাতালে ভর্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০১৬

000031

ডেস্ক রিপোর্টঃ

ঠান্ডাজনিত কারণে গত দুই দিনে শতাধিক শিশু সদর হাসপাতালে ভর্তি হয়েছে। বেশির ভাগ শিশুই শ^াসতন্ত্রের প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের।

বিশেষ করে শিশুরা শ^াসকষ্ট, জ¦র, নিমুনিয়া ও ব্রংকাইটজ রোগে আক্রান্ত হচ্ছে বেশি।

হাসপাতালে গিয়ে দেখা যায়, একমাস থেকে শুরু করে দুই বছর বয়সী শিশু সংখ্যাই বেশি।

এদিকে হাসপাতালে সিট না পেয়ে অনেক মায়েরাই তাদের শিশুদের নিয়ে হাসপাতালের মেঝেতে স্থান নিতে বাধ্য হচ্ছে।

শহরতলীর শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে।

এ ব্যাপারে হাসপাতালের আরএমও ডা. বেলায়েত হোসেন জানান, গত তিন চার দিন যাবৎ দেশে শৈত্য প্রবাহ চলছে। এতে করে শীত বেড়েছে সঙ্গে বইছে হিমেল ঠান্ডা বাতাস। এ কারণে শিশুদের ঠান্ডা লেগে শ^াসতন্ত্রের প্রদাহ বেড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ সময়টিতে মায়েদের শিশুদের প্রতি বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। ঠান্ডার কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। একারণে তাদের গরম কাপড় পরিয়ে রাখতে হবে। বুকের দুধ বেশি করে খাওয়াতে হবে। সঙ্গে প্রোটিন জাতীয় খাবারও দিতে হবে।

তিনি আরো জানান, শিশুদের শ^াসকষ্ট হলে অভিভাবকরা যেন নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি